আপনি পড়ছেন

টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহারসহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

টানা নবম রাতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের ক্ষতিগ্রস্ত সেতু। ছবি-এএফপি

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এক মাস আগে হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা আরও বেড়েছে। এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই সর্বশেষ হামলাগুলো চালানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেইনি বন্দর এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দক্ষিণ উপকূলীয় হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক এবং বুশেহর প্রদেশের খভোরমুজ শহরের কাছেও বিস্ফোরণের খবর মিলেছে।

আইআরআইবি আরও জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের কাছে অন্তত তিনটি বিস্ফোরণ ঘটে। অন্যদিকে আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার শহরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তোহিদ আসাদি বলেন, সর্বশেষ মার্কিন হামলাগুলো আবারও ইরানের দক্ষিণ উপকূলকে লক্ষ্য করে চালানো হয়েছে। তাবরিজে বিস্ফোরণের খবর নিশ্চিত হলে সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর এই প্রথম উত্তর-পশ্চিমাঞ্চলের শহরটি হামলার মুখে পড়ল।

তিনি বলেন, আরও একটি রাত দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে কাটছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, লোরেস্তান প্রদেশ থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ে অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে কুয়েত জানিয়েছে, তারা ‘শত্রুভাবাপন্ন ড্রোন হুমকি’ প্রতিহত করেছে। একই সময়ে বাহরাইনে দ্বিতীয়বারের মতো বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। জর্ডানেও সাইরেন বাজানোর পর দেশটির সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

কুয়েত সরকার জানিয়েছে, দেশটির একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্র টানা দ্বিতীয় দিনের মতো হামলার শিকার হয়েছে। এতে সেখানে আগুন লাগে। কুয়েতের দাবি, এটি বেসামরিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সরাসরি হামলা।

হরমুজ প্রণালী ঘিরে সামুদ্রিক চলাচল নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। ওয়াশিংটন জানিয়েছে, তারা ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করছে। অন্যদিকে তেহরান বলছে, হরমুজ প্রণালীতে চলাচলের নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকেই তারা লক্ষ্যবস্তু করছে।

গতকাল রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সমর্থনে চারটি জাহাজ ‘অনিরাপদ পথ’ ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করেছিল। আইআরজিসির সতর্কবার্তা উপেক্ষা করার পর দুটি জাহাজ ফিরে যায় এবং বাকি দুটি একটি ‘দুর্ঘটনার’ শিকার হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রাখতে তারা ছয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে এবং আরও একটি জাহাজের কার্যক্রম অচল করে দিয়েছে।

এর আগে সেন্টকম জানায়, শনিবার উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় একজন মার্কিন সেনা নিহত হন। একই সঙ্গে শুক্রবার জর্ডানে ইরানের প্রাণঘাতী হামলার স্থানে অজ্ঞাতপরিচয় কিছু মানবদেহের অবশিষ্টাংশ পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। সেগুলোর পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

শুক্রবারের ওই হামলায় দুই মার্কিন সেনা নিহত হন এবং আরেক সেনাকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল। সবশেষ নিহত সেনার ঘটনায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪২০ জনের বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত হাজারো মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের বাসিন্দা। সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.