স্থানীয় সরকার নির্বাচন: শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে বিএনপি
- Details
- by ২৪ ডেস্ক
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ ও প্রার্থিতা নির্ধারণসহ সব বিষয়ে শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিদ্যমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নেওয়ার সুযোগ না থাকায় বিষয়টি নিয়ে সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

সোমবার (২০ জুলাই) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনো শরিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে এ-সংক্রান্ত প্রতিটি সিদ্ধান্ত পারস্পরিক সমঝোতা ও আলোচনার ভিত্তিতেই নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান আইনে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ না থাকায় বিষয়টি নিয়ে সময়মতো আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ঘোষিত ‘৩১ দফা’ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসের কার্যক্রম এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর অবদানের প্রশংসা করে বিএনপি মহাসচিব বলেন, যারা আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, কারাবরণ করেছেন কিংবা গুম ও হত্যার শিকার হয়েছেন, দেশের মানুষ তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়েই জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ গঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে ৪১টি রাজনৈতিক দলের ১৮৪ জন প্রতিনিধি অংশ নেন। তবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও জমিয়তে ইসলাম অনুষ্ঠানে অংশ নেয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.