লোহিত সাগরে বাণিজ্য হুমকিতে পড়ায় জাতিসংঘের উদ্বেগ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে শুরু হওয়া সংঘাত এবং সৌদি আরব ও নৌ চলাচলের স্বাধীনতার ওপর হুথিদের সাম্প্রতিক হুমকিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার এই উদ্বেগ জানিয়ে সংস্থাটি সতর্ক করে বলেছে, এর ফলে ওই অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘অঞ্চলটির বড় অংশ জুড়ে নতুন করে শুরু হওয়া সংঘাত ও উত্তেজনায় আমরা সত্যিই উদ্বিগ্ন।’
পরিস্থিতি শান্ত করা অত্যন্ত জরুরি বলেও তিনি জানান। তিনি জানান, হাসপাতাল ও পানি সরবরাহ ব্যবস্থাসহ বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো অবশ্যই রক্ষা করতে হবে। একইসঙ্গে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সব পক্ষকে তাদের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান তিনি।
সৌদি আরব ও নৌ চলাচলের ওপর হুথিদের হুমকির বিষয়ে দুজারিক জানান, এসব ঘটনা বড় ধরনের সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে ভেবে জাতিসংঘ গভীরভাবে উদ্বিগ্ন। লোহিত সাগরের নৌ চলাচলে সম্ভাব্য বিঘ্ন ঘটার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এটি স্পষ্টতই আরেকটি বাধা।’
নতুন কোনো সংকট তৈরি হলে তা জাতিসংঘের মানবিক সহায়তা, শান্তিরক্ষীদের সরবরাহ, বিশ্ববাণিজ্য এবং জ্বালানি বাণিজ্যের ওপর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন দুজারিক। তিনি বলেন, ‘হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ার প্রভাব আমরা ইতোমধ্যেই দেখতে পাচ্ছি এবং বিশ্ব অর্থনীতিতে এর কী প্রভাব পড়ছে তাও দৃশ্যমান।’
গত সপ্তাহে ইয়েমেনের হুথি গোষ্ঠীর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকে দেয় সৌদি আরব। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
ইয়েমেনের ভূখণ্ড লঙ্ঘন করে হুথিরা একটি ইরানি বিমানকে অবতরণের অনুমতি দেওয়ার পর রাজধানী সানার বিমানবন্দর রানওয়েতে হামলা চালায় ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার হামলার জেরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সোমবার টানা দশম দিনের মতো এই হামলা অব্যাহত ছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.