আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালিসিমায় লিওনেল মেসির বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন দেশটিতে নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূত হোয়াকিন মারিয়া দে আরিসতেগি লাবোরদে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার পর এই দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াইকে আর্জেন্টাইন অধিনায়কের বিদায়ের জন্য আদর্শ মঞ্চ বলে মনে করেন তিনি। রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানান।

স্প্যানিশ রাষ্ট্রদূতের প্রস্তাব: ফাইনালিসিমায় হোক মেসির বিদায়
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লিওনেল মেসি

৩৯ বছর বয়সী এই তারকার জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে স্প্যানিশ রাষ্ট্রদূত বলেন, ‘এই ম্যাচের মাধ্যমে লিওনেল মেসিকে কেন একটি দারুণ বিদায় দেওয়া হবে না?’ ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এই কূটনীতিক জানান, খুব গোছানো ও দারুণ একটি দলের কারণেই এই শিরোপা এসেছে। যুক্তরাষ্ট্র থেকে দল ফেরার পর লাখো মানুষের বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজেও অংশ নিয়েছিলেন।

ইউরোপীয় চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের (তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন) লড়াই হওয়ায় বিশ্বকাপের ফাইনালটি দারুণ তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করেন এই রাষ্ট্রদূত। এই প্রেক্ষাপটে দুই দলের মধ্যে একটি ফিরতি ম্যাচ হওয়া উচিত এবং ভবিষ্যতে এমন একটি লড়াই দেখার আশা প্রকাশ করেন তিনি। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার দ্বৈরথ নিয়েও কথা বলেন তিনি। কাতালান ক্লাবটির এই আজীবন সমর্থকের মতে, মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, কার্লেস পুয়োল, জেরার্ড পিকে ও জাভির নেতৃত্বাধীন দলের আধিপত্যের কারণে রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনে যে ক্ষত তৈরি হয়েছিল, টুর্নামেন্ট চলাকালীন তাদের কিছু মন্তব্যে তারই প্রতিফলন ঘটেছে।

নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গিয়ে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় প্রচেষ্টায় বেশি জোর দেন তিনি। লামিন ইয়ামাল ও রদ্রির গুরুত্ব স্বীকার করলেও, মাত্র ১৯ বছর বয়সী ডিফেন্ডার পাউ কুবারসিকে বিশ্বকাপের সেরা ডিফেন্ডার হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি আরও ব্যাখ্যা করেন, বার্সেলোনার একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়দের শক্ত উপস্থিতি ক্লাব ও জাতীয় দলের ফুটবল দর্শনের মিলকেই তুলে ধরে।

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালিসিমা শেষ পর্যন্ত আর মাঠে গড়ায়নি। ২০২৬ সালের মার্চে দোহায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের কারণে সৃষ্ট জটিলতায় তা স্থগিত করা হয়। পরবর্তীতে মাদ্রিদ, বুয়েনস আইরেস বা রোমের মতো সম্ভাব্য ভেন্যুগুলোতে ম্যাচটি সরিয়ে নেওয়ার বিকল্প চিন্তাও ব্যর্থ হয়। এএফএ, কনমেবল ও উয়েফা কোনো নিরপেক্ষ শহর বা আন্তর্জাতিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো তারিখে একমত হতে পারেনি। পরে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ৩১ মার্চের তারিখটি বাতিল করে দিলে প্রকল্পটি চূড়ান্তভাবে বাদ হয়ে যায়।

কয়েক মাস পর নিউইয়র্কে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দল দুটি আবার মুখোমুখি হয়। এই প্রেক্ষাপটে কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস আর্জেন্টিনাকে ফাইনালিসিমার দুইবারের চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করার কথা ভাবলেও, স্পেন জোর দিয়ে জানায় যে ম্যাচ স্থগিতের দায় তাদের ফেডারেশনের নয়। সবশেষে আরিসতেগি স্বীকার করেন, পুরো বিশ্বকাপেই তার মধ্যে একটি মিশ্র অনুভূতি কাজ করেছে। তিনি জানান, স্পেন ও তার দ্বিতীয় পছন্দের দল আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়েই তিনি টুর্নামেন্ট উপভোগ করেছেন। তবে ফাইনালের সময় সেই আবেগ সরিয়ে রেখেছিলেন, কারণ তখন আর কোনো উপায় ছিল না এবং নিজের দলের জন্যই তাকে গলা ফাটাতে হয়েছিল।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.