যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানারআপ হয়েছে আর্জেন্টিনা। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। টুর্নামেন্ট শুরুর আগে আঙুল ভেঙে যাওয়ার পরও তিনি কীভাবে বিশ্বকাপ খেলেছেন, তা নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী মানদিনহা।

ভাঙা আঙুল নিয়েই পুরো বিশ্বকাপ খেলেছেন এমিলিয়ানো মার্টিনেজ
আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

মে মাসের শেষে আঙুলে চিড় ধরেছিল মার্টিনেজের। ফাইনালে হারের দুই দিন পর ২১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর চোট নিয়ে বিস্তারিত তুলে ধরেন মানদিনহা। তিনি জানান, বিশ্বকাপের আগে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের শিরোপা জেতার আগে আঙুল ভেঙে যায় দিবুর। এরপর তার বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। তিনি দলের বাইরে আলাদাভাবে অনুশীলন করতেন। তবে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই মাঠে নামেন এই তারকা গোলরক্ষক।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মানদিনহা লেখেন, ‘বিশ্বকাপের সময় তুমি কী অবস্থার মধ্য দিয়ে গেছ, তা শুধু কাছের মানুষরাই জানে। ভাঙা আঙুল নিয়ে তুমি একটি ম্যাচও খেলতে পারবে কি না, তা না জেনেই আমরা এই যাত্রা শুরু করেছিলাম। প্রচণ্ড ব্যথা নিয়ে তুমি একটি ইউরোপিয়ান শিরোপা জিতেছিলে এবং পর্তুগালে আমরা যখন বিশ্রাম নিচ্ছিলাম, তখনো তুমি ঠিকমতো বিশ্রাম নিতে পারোনি।’

তিনি আরও লেখেন, ‘বাচ্চাদের পুলে খেলতে দেখে তুমি তাদের সঙ্গে নামতে চাইতে এবং সেই বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে চাইতে। কিন্তু চোট আরও গুরুতর হওয়ার আশঙ্কায় তুমি সেই ঝুঁকি নাওনি। অসংখ্য চিকিৎসক ও বিশেষজ্ঞ অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচার করালে বিশ্বকাপ মিস করার প্রবল সম্ভাবনা ছিল। ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্তটি তোমাকে নিতে হয়েছিল। তুমি নিজের শরীর সেরে ওঠার ওপর আস্থা রেখেছিলে এবং সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছিলে।’

সবশেষে মানদিনহা লেখেন, ‘সপ্তাহের পর সপ্তাহ এক্স-রে, প্লাস্টার এবং ব্যথা, অনিশ্চয়তা ও হতাশার কারণে নির্ঘুম রাত কাটানোর পর যুক্তরাষ্ট্র সফর আসে। তখনো তুমি সবার সঙ্গে অনুশীলন করতে পারোনি। সবাই যখন একসঙ্গে প্রস্তুতি নিচ্ছিল, তুমি তখন একা অনুশীলন করছিলে। এই মুহূর্তটির জন্য সারা বছর পরিশ্রম করার পর সময়টা তোমার জন্য কতটা কঠিন ছিল, তা আমি জানি।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.