আপনি পড়ছেন

উপসাগরীয় দেশ ও মার্কিন সেনাদের ওপর তেহরানের হামলার মধ্যে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর জন্য বড় সমস্যা তৈরি করেছে। জর্ডানের একটি ঘাঁটিতে প্রাণঘাতী হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এই শঙ্কা আরও প্রবল হয়েছে। মঙ্গলবার সিবিএস নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কাছে পরাস্ত মার্কিন রাডার!
ইরানের পতাকার সামনে একটি ক্ষেপণাস্ত্র

প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যখন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে, তখন বুঝতে হবে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো আটকাতে বা সময়মতো শনাক্ত করতে ব্যর্থ হয়েছে।

জর্ডানের মুয়াফ্ফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘একটি লক্ষ্যভেদ করেছে।’ তিনি আরও বলেন, ‘একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আমরা প্রায় সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছি। একটি লক্ষ্যভেদ করেছে, এটি হৃদয়বিদারক।’

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আগের ৪৮ ঘণ্টায় একই ঘাঁটিতে দুবার সরাসরি আঘাত হানা হয়। এতে কয়েক ডজন মার্কিন সেনা আহত হন।

ইরানের নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো বারবার জর্ডান ও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। তবে পরবর্তী হামলাগুলোতে আরও কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয় বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কীভাবে ক্ষেপণাস্ত্রগুলো ঘাঁটিতে পৌঁছাল, এমন প্রশ্নের জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স চলমান পর্যালোচনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তবে তিনি জানান, ১৭ জুলাই প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর দিকে ইরানের ছোড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র ও অংশীদার বাহিনী, তবে দুর্ভাগ্যবশত কয়েকটি লক্ষ্যভেদ করে আঘাত হেনেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিরক্ষা ব্যর্থতার জন্য অন্যদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘ঘাঁটিতে অন্যান্য অপারেটর ছিল, যারা কিছু একটা ভেদ করে যেতে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা (ইরান) জর্ডানে কিছু একটা ভেদ করতে পেরেছে এবং আমাদের অন্যান্য অপারেটর ছিল।’

সেই অপারেটররা কারা, তা স্পষ্ট না করেই ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমাদের কাছে বিশ্বের সেরা সরঞ্জাম রয়েছে, আমরা প্রায় সবকিছুই থামিয়ে দিয়েছি। তবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনারা যখন অন্য কাউকে আপনাদের কাজ করতে দেন, আমরা অন্য লোকদের কাজ করতে দিই এবং কখনও কখনও এটি খুব একটা ভালো কাজ করে না।’

পেন্টাগন পরে নিশ্চিত করেছে, জর্ডানে সর্বশেষ প্রাণঘাতী হামলাটি বাদে চলতি মাসে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলায় প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন।

জর্ডানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কাসিদ মাহমুদ ইরানের হামলার ক্রমবর্ধমান সফলতার জন্য উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয় করে উল্লেখ করে তিনি বলেন, ‘ইরানিদের কাছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে।’

শেষ মুহূর্তের গতিপথ পরিবর্তনের কারণে এগুলোকে প্রতিহত করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে জানিয়ে মাহমুদ বলেন, ‘রাডারের মনোযোগ সরাতে ইরানিরা সাধারণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এরপর তারা আরও উন্নত মানের ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা শেষ ৩০ বা ৪০ কিলোমিটারে চূড়ান্ত লক্ষ্যবস্তু পরিবর্তন করে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.