শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- Details
- by ২৪ ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লন্ডনে অবস্থানকালে ফোনে কথা বলেছেন—এমন দাবি সরাসরি নাকচ করেছেন। একই সঙ্গে এ ঘটনাকে ঘিরে তার পদত্যাগের যে গুঞ্জন ছড়িয়েছে, সেটিও ভিত্তিহীন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘এটি কল্পনার বাইরে।’ এর মাধ্যমে তিনি শেখ হাসিনার সঙ্গে কথিত ফোনালাপের দাবি প্রত্যাখ্যান করেন।
গত বুধবার থেকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে রাষ্ট্রপতি শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে এবং তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন—এমন খবরও প্রকাশিত হয়।
তবে রাষ্ট্রপতির বক্তব্যে এসব দাবি নতুন মোড় নিয়েছে। তিনি স্পষ্ট ভাষায় ফোনালাপের বিষয়টি অস্বীকার করেছেন।
এদিকে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও বলেন, শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে দেখবে।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। তবে এ পর্যন্ত সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত দেয়নি। রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রপতি নিয়মিত অংশ নিয়ে আসছেন।
এর মধ্যেই রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ এবং পরবর্তী রাষ্ট্রপতি কে হতে পারেন—তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যে অন্তত ফোনালাপের অভিযোগটি তিনি স্পষ্টভাবে অস্বীকার করেছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.