রাষ্ট্রপতির পদত্যাগ নয়, গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
- Details
- by ২৪ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতির শুধু পদত্যাগ করলেই হবে না, তাকে গ্রেপ্তারও করতে হবে। একই সঙ্গে তিনি যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুর সদর উপজেলায় গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে মন চাচ্ছে। পাঁচ মাসেও আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি বিএনপি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তন করবে? শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে।
তিনি আরও বলেন, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে এমন একজনকে দায়িত্ব দিতে হবে, যিনি যোগ্য, নিরপেক্ষ এবং অভিভাবকসুলভ। তার অভিযোগ, বিএনপি জনপ্রিয় ও যোগ্য কাউকে রাষ্ট্রপতি করতে চায় না।
সরকারের সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, গণঅভ্যুত্থানের পরও দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। মাদক, চাঁদাবাজি, দলীয়করণ এবং জমি দখল বন্ধ হয়নি। ফলে সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি দাবি করেন, মিডিয়া, পুলিশ ও আদালত দলীয়করণের শিকার হলে নাগরিকদের বিচার পাওয়ার সুযোগ সংকুচিত হয়ে যায়। প্রকৃত সংস্কার ও রাষ্ট্রীয় পরিবর্তন বাস্তবায়নে এনসিপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
সংসদে এনসিপির বর্তমান ভূমিকার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, দলটির মাত্র আটজন সংসদ সদস্য থাকলেও তারা জনগণের পক্ষে কার্যকর ভূমিকা রাখছেন। ভবিষ্যতে জনগণের সমর্থন পেলে চাঁদাবাজি ও মাদক নির্মূলে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের নাশকতার ঘটনা ঘটলে তার দায় সরকার ও পুলিশ প্রশাসনকেই নিতে হবে।
এ সময় পদযাত্রা ও পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুতফুর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.