স্কটল্যান্ডের স্বাধীনতার নতুন গণভোট নাকচ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য নতুন করে কোনো গণভোটের সুযোগ নেই। দায়িত্ব গ্রহণের পর দুই নেতার প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার গ্লাসগোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বিবৃতিতে জানান, স্কটল্যান্ডের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ক্ষমতা বিকেন্দ্রীকরণের একটি মডেল তৈরির বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। এ লক্ষ্যে তারা কীভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারেন, তা নিয়েও কথা বলেন তারা।
অ্যান্ডি বার্নহ্যাম মনে করেন, যুক্তরাজ্যের সব সম্প্রদায়কে পুনরায় শিল্পায়নের আওতায় আনতে গভীর ক্ষমতা বিকেন্দ্রীকরণ একটি বাস্তব পরিবর্তন আনতে পারে। এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার বিষয়ে স্কটিশ ফার্স্ট মিনিস্টারের সদিচ্ছাকে তিনি স্বাগত জানান।
বৈঠকে দ্বিতীয় স্বাধীনতা গণভোটের বিষয়টিও উঠে আসে। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী শুরুতেই স্পষ্ট করে দিয়েছেন যে, স্বাধীনতার বিষয়ে আরেকটি গণভোটের কোনো সুযোগ নেই।
মুখপাত্র আরও জানান, বার্নহ্যাম বিশ্বাস করেন, নতুন করে গণভোটের আয়োজন করা হলে অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে পরিবারগুলোকে সহায়তা করার মতো মূল লক্ষ্যগুলো থেকে মনোযোগ সরে যাবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, এই বৈঠক উভয় পক্ষের জন্য একটি গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি করেছে। আগামী মাসগুলোতে সুইনির সঙ্গে নিয়মিত আলোচনার বিষয়েও তিনি আশাবাদী।
এর আগে ২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার ওপর সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে স্কটল্যান্ডের ৫৫ দশমিক ৩ শতাংশ মানুষ যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে এবং ৪৪ দশমিক ৭ শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দেন।
তবে ২০১৬ সালের ব্রেক্সিট গণভোটে যুক্তরাজ্যের বেশিরভাগ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে মত দিলেও স্কটল্যান্ডের ৬২ শতাংশ মানুষ জোটে থাকার পক্ষে ভোট দেন। এই ঘটনা স্বাধীনতাপন্থিদের নতুন করে অনুপ্রেরণা জোগায়। তারা যুক্তি দেখান, স্বাধীন হলে স্কটল্যান্ড আবারও ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.