হরমুজে মাইন বিস্ফোরণ, চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। ঘটনাটির এক দিন আগেই মার্কিন সামরিক বাহিনী বলেছিল, হরমুজ থেকে মাইন অপসারণ করে তারা জাহাজ চলাচলের পথ পরিষ্কার করেছে। খবর এএফপি ও আল জাজিরার

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালীতে গত ২৪ ঘণ্টায় মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। জাহাজগুলো প্রণালীর দক্ষিণ দিকের অনুমোদনহীন পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
মাইন বিস্ফোরণে প্রণালীর পূর্ব দিকে আরেকটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। জাহাজটি প্রণালীর সংরক্ষিত ও বিপজ্জনক এলাকা দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, প্রথম তিনটি জাহাজ তাদের রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল। এমনকি তারা ইরানি নৌবাহিনীর সতর্কবার্তাও উপেক্ষা করে। তবে কোন সময়ে জাহাজগুলোয় আগুন লেগেছে এবং সেগুলো কোন দেশের পতাকা বহন করছিল, তা জানা যায়নি।
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও গতকাল রাতে জানায়, তারা ওমানের খাসাবের উত্তর-পূর্বে প্রায় ২৫ নটিক্যাল মাইল (৪৬ কিলোমিটার) দূরে হরমুজে একটি জাহাজে আগুন লাগার খবর পেয়েছে। এর আগে ওই এলাকায় আরও দুটি নৌযানে আগুন ধরার খবর জানিয়েছিল সংস্থাটি।
ইউকেএমটিও জানায়, জাহাজের নাবিকেরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর ট্যাংকারটি আবার যাত্রা শুরু করে এবং পরবর্তী গন্তব্যের বন্দরের দিকে রওনা হয়।
সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি। হামলার ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই এলাকা দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতা অবলম্বন এবং সন্দেহজনক কোনো তৎপরতা চোখে পড়লে তা জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহে মাইন বিস্ফোরণে একাধিক জাহাজে আগুন ধরার খবর দিয়েছে ইরান। এর পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে সামরিক অভিযান পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও দাবি করেছে, তারা জাহাজ চলাচলের প্রধান পথগুলো থেকে সব মাইন অপসারণ করেছে। তবে গতকাল সেন্টকমের এ দাবিকে চ্যালেঞ্জ করে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি এক্স পোস্টে লেখেন, বিবৃতিতে না বলে এ দাবির পক্ষে যথাযথ প্রমাণ দিন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.