আপনি পড়ছেন

ইয়েমেনের হুতি গোষ্ঠীদের নতুন করে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলা এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে শুক্রবার (৩ অক্টোবর) দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়েছে। খবর আল জাজিরার

সরবরাহ নিয়ে উদ্বেগ, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
ছবি- রয়টার্স

শুক্রবার গ্রিনিচ মান সময় ১টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহমূল্য ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২ ডলার ৭২ সেন্টে পৌঁছায়।

এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো বাড়তির দিকে রয়েছে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দাম। অক্টোবরে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হুতি গোষ্ঠী সৌদি আরবের একাধিক জ্বালানি স্থাপনায় হামলা চালানোর দাবি করার পর তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দেয়। হুতিদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রাস তানুরা ও রাবিঘ তেল শোধনাগার এবং আবকাইক এলাকায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনা।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালীর দক্ষিণে অনুমোদনহীন একটি নৌপথ ব্যবহার করতে গিয়ে তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়।

হরমুজে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোয় হামলার ঘটনায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা আরও জোরালো হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.