রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার
- Details
- by ২৪ ডেস্ক
রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশের জনবল ও যানবাহনের সংকট বিবেচনায় মন্ত্রিসভার ১৮ সদস্যের জন্য বরাদ্দ বিশেষ পুলিশ প্রোটেকশন এসকর্ট প্রত্যাহার করেছে সরকার। তবে দায়িত্বের গুরুত্ব বিবেচনায় ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এই সুবিধা বহাল রাখা হয়েছে।

সরকারের একাধিক সূত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে ধাপে ধাপে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর আগে একই কারণে প্রধানমন্ত্রীও নিজের নিরাপত্তা বহরের আকার ছোট করার সিদ্ধান্ত নেন।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহকারী একান্ত সচিব মোহাম্মদ নাজমুল হুদা শনিবার জানান, সরকারের জারি করা আদেশ অনুযায়ী মন্ত্রিসভার অনেক সদস্যের বিশেষ পুলিশ এসকর্ট প্রত্যাহার করা হয়েছে। আদেশ কার্যকর হওয়ার পর থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা আর এসকর্ট সুবিধা পাচ্ছেন না, তবে তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান বহাল রয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে রাজধানীতে চলাচলের সময় অধিকাংশ মন্ত্রী বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা পেয়ে আসছিলেন। বর্তমানে মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী রয়েছেন।
তবে এসকর্ট প্রত্যাহার করা হলেও সরকারি বিধি অনুযায়ী মন্ত্রীরা আগের মতোই ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান, বাসভবনে হাউস গার্ড এবং ঢাকার বাইরে সরকারি সফরের সময় প্রয়োজনীয় বিশেষ পুলিশি নিরাপত্তা সুবিধা পাবেন।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং সীমিত পুলিশি জনবলকে আরও কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.