আপনি পড়ছেন

পদত্যাগের পর বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল রবিবার (২৬ জুলাই) বঙ্গভবন ছাড়তে পারেন। এরপর রাজধানীর গুলশানের গ্রিন ভিলা ভবনে নিজ মালিকানাধীন ফ্ল্যাটে ওঠার কথা রয়েছে।

রবিবার বঙ্গভবন ছাড়তে পারেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
মো. সাহাবুদ্দিন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত গ্রিন ভিলা ভবনের পঞ্চম তলার ৫০২ নম্বর ফ্ল্যাটে ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ পর্যায়ে রয়েছে। টেলিফোন সংযোগ সচল করা, আসবাবপত্র পরিষ্কারসহ প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

ভবনটির ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বিদায়ী রাষ্ট্রপতির ফিরে আসার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। তবে তিনি ঠিক কোন সময় বাসায় উঠবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভবনের প্রধান নিরাপত্তাকর্মী মো. মোস্তফা কামাল জানান, গত বুধবার ও বৃহস্পতিবার বঙ্গভবনের কর্মকর্তারা এসে ফ্ল্যাটটির সংস্কার ও প্রস্তুতির কাজ করেন। তিনি আরও জানান, প্রায় এক সপ্তাহ আগে মো. সাহাবুদ্দিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বাসাটি পরিদর্শন করেন। রাষ্ট্রপতি হওয়ার পরও তিনি নিয়মিত বিরতিতে ওই বাসায় আসতেন এবং নিরাপত্তাকর্মীদের খোঁজখবর নিতেন।

সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রটোকল অনুযায়ী মো. সাহাবুদ্দিন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশের নিরাপত্তা সুবিধা পাবেন। প্রয়োজন অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সমন্বয়ের মাধ্যমে তার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

গ্রিন ভিলা ভবনের পঞ্চম তলার চারটি ফ্ল্যাটের মধ্যে দুটি ফ্ল্যাটের মালিক মো. সাহাবুদ্দিন। তিনি ও তার স্ত্রী ৫০২ নম্বর ফ্ল্যাটে বসবাস করবেন। পাশের ৫০৩ নম্বর ফ্ল্যাটে থাকেন তার ছেলে আরশাদ আদনান, পুত্রবধূ ও দুই নাতনি।

২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকে ওই ভবনে তিন শিফটে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন। বঙ্গভবন ছাড়ার পরও তার বাসভবনে পুলিশি নিরাপত্তা বহাল থাকবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.