দেশীয় ভেন্টিলেটর তৈরির উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রশংসা
- Details
- by ২৪ ডেস্ক
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরির উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই, অনুমোদন এবং উৎপাদন প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা, উদ্ভাবন ও দেশীয় সক্ষমতা বৃদ্ধিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, প্রয়োজনীয় সব ধরনের ক্লিনিক্যাল পরীক্ষা, মান যাচাই এবং উৎপাদন প্রক্রিয়ায় সরকার সহায়তা করবে, যাতে যন্ত্রগুলো দ্রুত ব্যবহারের উপযোগী করা যায়।
সভায় জানানো হয়, পৃথক দুটি বিশেষজ্ঞ দল ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরি করেছে। প্রয়োজনীয় অনুমোদন ও ক্লিনিক্যাল পরীক্ষা শেষে এগুলো দেশের হাসপাতালগুলোতে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সুযোগ তৈরি হতে পারে। দেশেই উৎপাদিত হওয়ায় যন্ত্রগুলোর দাম তুলনামূলক কম হবে, যা স্বাস্থ্যসেবার ব্যয় কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞরা জানান, ভেন্টিলেটরটি গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম। তাই আন্তর্জাতিক মান নিশ্চিত করতে এর আরও বিস্তৃত নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হবে।
অন্যদিকে, হাই-ফ্লো অক্সিজেন মেশিনটি সাধারণ শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহারযোগ্য। যন্ত্রটির অন্যতম বৈশিষ্ট্য হলো, এটি বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করা সম্ভব। ফলে দুর্গম এলাকা, বিদ্যুৎবিহীন অঞ্চল কিংবা রোগী পরিবহনের সময় অ্যাম্বুলেন্সেও এটি কার্যকরভাবে ব্যবহার করা যাবে।
সভায় আরও বলা হয়, দেশীয় প্রযুক্তিতে এসব চিকিৎসা যন্ত্রের সফল উৎপাদন শুরু হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে এবং দেশের চিকিৎসা খাতে প্রযুক্তিগত স্বনির্ভরতা আরও শক্তিশালী হবে।
সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বুয়েটের প্রো-ভিসি ড. মুহাম্মদ শরীফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.