দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির
- Details
- by ২৪ ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (কোমানি) শহরের একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। একজনের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলায়। তাদের মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকে পরিবারে মাতম চলছে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫), একই এলাকার তৈলখিরার চরের ফয়সাল (২৬), ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন (৩০) এবং মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়ার রাজিক বেপারী (৫২)।
স্থানীয় সূত্র ও প্রবাসীদের তথ্যে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে আলীরটেক ইউপি সদস্য রওশন মেম্বারের ভাই রতনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে গত সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত রাজিক বেপারীর স্বজনেরা জানান, তিন কন্যা সন্তানের ভবিষ্যৎ এবং পরিবারের মুখে হাসি ফোটাতে আড়াই মাস আগে প্রবাসে যান তিনি। সেখানে একটি সুপারশপ ও ইলেকট্রনিক্স দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী সন্তানসম্ভবা।
নিহত আপন আহমেদের বাবা আলি মিয়ার কান্না থামছে না। প্রবাসে উপার্জন করতে গিয়ে লাশ হয়ে ফেরার ঘটনা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের পুরো এলাকায় চরম শোকের ছায়া ফেলেছে। শোকাহত পরিবারগুলো তাদের প্রিয়জনের মরদেহ সরকারি সহায়তায় দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, দক্ষিণ আফ্রিকার এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের বিষয়ে আমরা অবহিত হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইতোমধ্যে নিহতদের স্বজনদের খোঁজ নেবেন। সরকারিভাবে যা সাহায্য ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে, তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.