ফিফার বিশ্বকাপ পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ বললেন এএফসি সভাপতি
- Details
- by খেলাধুলা ডেস্ক
বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারি বিক্রির পরিকল্পনার বিষয়ে ফিফার আলোচনা না করাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তার মতে, এই পদক্ষেপ ফুটবলের বিদ্যমান মহাদেশীয় কাঠামোকে দুর্বল করে দেবে। মঙ্গলবার ফিফা বিশ্বকাপ ও অন্যান্য ইভেন্ট পরিচালনার জন্য দুই হাজার কোটি ডলারের একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনার কথা জানায়।

এই ঘোষণার পর এএফসিসহ আঞ্চলিক কনফেডারেশনগুলো সমালোচনা শুরু করে। বৃহস্পতিবার আঞ্চলিক সংস্থাটির ৪৭টি সদস্য অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো এক চিঠিতে বাহরাইনের এই কর্মকর্তা এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স চিঠিটি দেখেছে।
চিঠিতে শেখ সালমান লেখেন, ‘এএফসি গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে লক্ষ করছে যে, এই প্রস্তাবটি প্রকাশ্যে ঘোষণার আগে ফিফা কোনো পর্যায়েই আলোচনা করেনি।’
তিনি আরও লেখেন, ‘প্রস্তাবটি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে কোনো বিস্তারিত প্রশাসনিক, আর্থিক বা আইনি বিশ্লেষণও পাওয়া যায়নি, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এছাড়া এএফসি গভীরভাবে উদ্বিগ্ন যে, ফিফার একতরফা পদক্ষেপগুলো মহাদেশীয় ফুটবলের মূল ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে, যা সংহতি, সহযোগিতা ও স্বচ্ছতার ওপর প্রতিষ্ঠিত।’
কুয়ালালামপুরভিত্তিক এএফসি ফিফার ছয়টি কনফেডারেশনের একটি। এটি এশিয়া, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া জুড়ে আঞ্চলিক ক্লাব ও জাতীয় দলের প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব পালন করে।
শেখ সালমান জানান, সব কনফেডারেশনের সমর্থন ছাড়া এই প্রস্তাব সফল হবে না।
এএফসি সভাপতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবটি যথাযথ আইনি ও প্রশাসনিক চ্যানেলের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা ও আলোচনার আহ্বান জানান। একইসঙ্গে তিনি পরিকল্পনাটি অনুমোদনের জন্য সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে দেওয়া স্বল্প সময় নিয়েও প্রশ্ন তোলেন।
চলতি সপ্তাহে ২১১টি ফুটবল অ্যাসোসিয়েশনকে দেওয়া এক চিঠিতে ইনফান্তিনো জানান, ১৯ সেপ্টেম্বরের মধ্যে ফিফার প্রস্তাবে রাজি হলে তারা প্রত্যেকে চার কোটি ডলার করে পাবে।
এ বিষয়ে শেখ সালমান লেখেন, ‘এএফসি অবাক হয়েছে যে বর্তমান সময়সীমা এত গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব বিবেচনার জন্য অত্যন্ত সীমিত সময় দিচ্ছে, যেখানে এ ধরনের সিদ্ধান্ত কখনোই তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়।’
এএফসি ফিফার সঙ্গে আরও আলোচনা না করা পর্যন্ত কনফেডারেশনের সদস্যদের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।
তিনি লেখেন, ‘এএফসি সব সদস্য অ্যাসোসিয়েশনকে এই আলোচনার ফলাফল এবং প্রস্তাবের বিষয়ে কোনো অবস্থানে পৌঁছানোর আগে প্রয়োজনীয় পর্যালোচনা প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার বিনীত অনুরোধ করছে।’
তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি যে, এএফসি ফুটবলের স্বার্থ এগিয়ে নিতে এবং আস্থা, স্বচ্ছতা ও ঐক্যের ভিত্তিতে খেলাটির অব্যাহত বৃদ্ধি নিশ্চিত করতে সব সদস্য অ্যাসোসিয়েশন, ফিফা ও অংশীজনদের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.