বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপসহ অন্যান্য প্রতিযোগিতার স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুক্রবার তিনি এই ঘোষণা দেওয়ার পর শনিবার সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। তবে সিদ্ধান্ত বাতিল হলেও ফিফার বর্তমান নেতৃত্বের ওপর ফুটবল বিশ্ব আস্থা হারিয়েছে বলে কড়া সমালোচনা করেছে উয়েফা।

ফিফার সিদ্ধান্তকে এএফসির স্বাগত, তবে নেতৃত্ব নিয়ে উয়েফার ক্ষোভ
ফিফা বিশ্বকাপের ট্রফি

একটি নতুন সাবসিডিয়ারি কোম্পানি গঠন করে তার ২০ শতাংশের বেশি শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। এই প্রকল্পের বাজারমূল্য ধরা হয়েছিল প্রায় দুই হাজার কোটি ডলার। শুক্রবার এই পরিকল্পনা বাতিলের কথা জানিয়ে ইনফান্তিনো জানান, প্রস্তাবটি ফুটবল বিশ্বে বিভাজন তৈরি করেছে এবং এটি মূল উদ্দেশ্যের পক্ষে আর সহায়ক নয়।

শনিবার এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, ফিফার বর্তমান নেতৃত্ব শুধু উয়েফার নয়, বরং ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থা হারিয়েছে। সংস্থাটি জানায়, সদস্য অ্যাসোসিয়েশন এবং বিশ্বের নানা প্রান্তের কনফেডারেশনগুলো সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। এই প্রস্তাবের বিরোধিতার মাধ্যমে ফিফা সভাপতিকে ‘ফুটবল বিক্রির জন্য নয়’—এমন বার্তা দেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা।

গোপন ও অস্বচ্ছ প্রক্রিয়ায় এই প্রস্তাব তৈরির সমালোচনা করে উয়েফা বিবৃতিতে বলেছে, ‘অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা তৈরি করা এমন সন্দেহজনক এবং গোপন পরিকল্পনার মাধ্যমে ফুটবল চলতে পারে না।’

উয়েফা আরও জানিয়েছে, ২০১৬ সালে নির্বাচনের সময় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ফুটবলের উন্নয়নে ফিফার আর্থিক সংস্থান ব্যবহারের যে প্রতিশ্রুতি ইনফান্তিনো দিয়েছিলেন, তা পূরণে তিনি ব্যর্থ হয়েছেন। এই প্রস্তাবটি কীভাবে তৈরি হলো, তা খতিয়ে দেখার কথা উল্লেখ করে উয়েফা বলেছে, ‘এটি পুরো ফুটবলের জন্য একটি বিজয়। তবে এখানেই গল্পের শেষ হওয়া উচিত নয়।’

সংস্থাটি আরও বলেছে, ‘প্রস্তাবটি বাতিল হয়েছে। ফিফার ওপর আস্থা ফেরানোর কাজ মাত্র শুরু হলো।’

অন্যদিকে, শনিবার এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ সব সময় সঠিক আলোচনা, সম্মিলিত সংলাপ এবং আমাদের খেলার প্রতিষ্ঠিত কাঠামোর প্রতি শ্রদ্ধার ভিত্তিতে নির্ধারণ করা উচিত।’

বৈশ্বিক ফুটবলে প্রভাব ফেলতে পারে এমন প্রস্তাবগুলো সময়োপযোগী ও স্বচ্ছভাবে উত্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো প্রস্তাব কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীজনদের সাথে অর্থপূর্ণ উপায়ে আলোচনা করা উচিত।’

ফুটবল বিশ্বে ঐক্য সুদৃঢ় করতে পারে, এমন যেকোনো উদ্যোগকে সমর্থন করতে এএফসি প্রস্তুত বলেও জানান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.