আপনি পড়ছেন

৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী: ৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের
সালাহউদ্দিন আহমদ

তিনি বলেন, সম্ভাব্য যেকোনো নাশকতা বা উগ্রবাদী তৎপরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। অতীতেও উগ্রবাদী গোষ্ঠীগুলো বিভিন্ন সময়ে নাশকতা বা অপকর্মের চেষ্টা করেছে, তবে সেগুলো মোকাবিলায় নিরাপত্তা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং এখনও সর্বোচ্চ সতর্ক রয়েছে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে তাকে জামিন দিয়েছে। কী কারণে জামিন দেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে। তিনি আরও বলেন, বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে, এনসিপির কর্মসূচিতে হামলার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.