আপনি পড়ছেন

জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ। সংগঠনটির দাবি, এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রবর্তক হিসেবে পরিচিত শেখ মুজিবুর রহমানকে পুনরায় রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করার অপচেষ্টা চালানো হচ্ছে।

জাতীয় বিপ্লবী পরিষদ: জামায়াত আমীরের বাসভবনে মুজিবকে ‘মহিমান্বিত করা হচ্ছে’
জাতীয় বিপ্লবী পরিষদের লোগো

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান জানান, জামায়াত আমীরের বাসভবনে আয়োজিত ওই প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে একপেশেভাবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে জামায়াত একটি রাজনৈতিক অশুভ মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। নব্বইয়ের দশকের মতো দলটি আবারও কোনো রাজনৈতিক সমঝোতায় যাচ্ছে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার আলোচনার মধ্যে জামায়াত আমীর মধ্য নভেম্বরে ঢাকা সরকারবিরোধী সমাবেশ ডেকেছেন। জাতীয় বিপ্লবী পরিষদের মতে, এই কর্মসূচি দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার একটি পরিকল্পিত পদক্ষেপ হতে পারে। প্রদর্শনীতে ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ প্রদর্শন করে জামায়াত শেখ মুজিবুর রহমানকে কেন্দ্রীয় চরিত্রে নিয়ে আসার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে খোমেনী ইহসান দাবি করেন, ওই প্রদর্শনীতে ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে। কেবল ৭ মার্চের বক্তব্যকে বড় করে উপস্থাপন করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে আড়াল করা হয়েছে। ১৯৭১ সালের বাকশাল গঠন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ এবং তৎকালীন সরকারের নানা বিতর্কিত ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই রাজনৈতিক ইতিহাসকে এড়িয়ে গিয়ে জামায়াত জনগণের সঙ্গে অসদাচরণ করছে।

জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংঘটিত নানা রাজনৈতিক হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা এবং সবশেষে জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক উত্তরাধিকারকে পুনর্বাসিত করার যেকোনো চেষ্টা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। তিনি জামায়াতে ইসলামীকে ইতিহাস ও সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল বার্তা অনুধাবন করে এ ধরনের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.