ইউরোপজুড়ে দুই হাজারের বেশি রোবোট্যাক্সি নামানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার এবং চীনের স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোনি.এআই। শুক্রবার প্রতিষ্ঠান দুটির অংশীদারত্ব সম্প্রসারণের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

দুই হাজার রোবোট্যাক্সি নামাচ্ছে উবার-পোনি.এআই
উবারের লোগো

যৌথ বিবৃতিতে জানানো হয়, ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে চলমান বাণিজ্যিক সেবার পাশাপাশি ইউরোপের আরও চারটি শহরে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তবে শহরগুলোর নাম বা কবে নাগাদ এই সেবা চালু হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া মধ্যপ্রাচ্যেও রোবোট্যাক্সি নামানোর পরিকল্পনা রয়েছে তাদের, যার বিস্তারিত পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

এই চুক্তির আওতায় পোনি.এআই তাদের ‘লেভেল ৪’ স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি, যাত্রী-অভিজ্ঞতা সিস্টেম এবং চীনে বৃহৎ পরিসরে কাজ করার অভিজ্ঞতা সরবরাহ করবে। অন্যদিকে, উবার তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকদের বুকিং, পেমেন্ট এবং কাস্টমার সার্ভিস সুবিধা দেবে। প্রতিটি বাজারের জন্য নির্বাচিত স্থানীয় অংশীদাররা প্রতিদিনের গাড়ির বহর পরিচালনা করতে পারে। তবে স্থানভেদে গাড়ির মালিকানা ও অর্থায়নের ব্যবস্থা ভিন্ন হতে পারে।

উবারের স্বয়ংক্রিয় মবিলিটি ও ডেলিভারি বিষয়ক বৈশ্বিক প্রধান সরফরাজ মারেদিয়া বলেন, ‘স্বয়ংক্রিয় মবিলিটির পরবর্তী অধ্যায়টি হলো একক পর্যায় থেকে বের হয়ে বাণিজ্যিকভাবে এর প্রসার ঘটানো।’ তিনি জানান, পোনি.এআই-এর স্বয়ংক্রিয় প্রযুক্তির সঙ্গে উবারের প্ল্যাটফর্ম, স্থানীয় অভিজ্ঞতা এবং পরিচালনা সক্ষমতার সমন্বয়ে এমন একটি মডেল তৈরি করা হবে, যা দ্রুত বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া সম্ভব।

পোনি.এআই-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস পেং এই সম্প্রসারিত চুক্তিকে দুই প্রতিষ্ঠানের অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ নতুন ধাপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘পোনি.এআই-এর প্রমাণিত স্বয়ংক্রিয় চালনা প্রযুক্তি ও পরিচালনার দক্ষতার সঙ্গে উবারের বৈশ্বিক মবিলিটি প্ল্যাটফর্ম এবং বিস্তৃত বাজারের সমন্বয়ের মাধ্যমে আমরা ইউরোপ ও এর বাইরে বড় পরিসরে টেকসই বাণিজ্যিক কার্যক্রম গড়ে তুলতে চাই।’

আন্তর্জাতিক বাজারে উবারের প্ল্যাটফর্মে পোনি.এআই-এর রোবোট্যাক্সি যুক্ত করার লক্ষ্যে ২০২৫ সালের মে মাসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই সহযোগিতামূলক কার্যক্রম শুরু হয়। ২০২৬ সালে তারা ক্রোয়েশিয়ার মবিলিটি প্রতিষ্ঠান ভার্নের সঙ্গে যৌথভাবে জাগরেবে বাণিজ্যিক রোবোট্যাক্সি সেবা চালু করে। বর্তমানে বেইজিং, সাংহাই, গুয়াংজু এবং শেনজেনে পোনি.এআই অর্থের বিনিময়ে সম্পূর্ণ চালকবিহীন রোবোট্যাক্সি সেবা পরিচালনা করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.