ইসরায়েলে প্রতিষ্ঠিত জনপ্রিয় স্যাটেলাইট নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ নিষিদ্ধ করতে যাচ্ছে ইরাক। দেশটির যোগাযোগমন্ত্রী মুস্তফা সানাদ মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। সরকারি এই সিদ্ধান্তের পর দেশটিতে নিজস্ব বিকল্প অ্যাপ তৈরি করা সম্ভব কি না এবং একটি অ্যাপ বন্ধ করলেই ব্যবহারকারীদের অবস্থানগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

অনলাইন মানচিত্র সেবা ‘ওয়েজ’ নিষিদ্ধ করল ইরাক
স্মার্টফোনে নেভিগেশন অ্যাপ ওয়েজের লোগো

ইরাকি সংবাদপত্র আল-মাদার তথ্য অনুযায়ী, দেশটির যোগাযোগ মন্ত্রণালয় চলতি ডিসেম্বরের শেষ নাগাদ ওয়েজের ব্যবহার বন্ধ করার পরিকল্পনা করছে। তবে সম্প্রচারমাধ্যম রুদাওকে সানাদ জানান, ২০২৭ সালের শুরুর দিকে কোনো এক সময়ে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। উত্তর ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলে অনুষ্ঠিত ‘হাইটেক্স ২০২৬’ প্রযুক্তি প্রদর্শনীর ফাঁকে তিনি এই ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ‘যেহেতু এটি ওই সত্ত্বা (ইসরায়েল) থেকে এসেছে এবং ইসরায়েলিদের তৈরি, তাই আমরা ২০২৭ সালের শুরুতে এটি নিষিদ্ধ করব।’

ওয়েজ একটি বহুল ব্যবহৃত নেভিগেশন অ্যাপ্লিকেশন। ট্যাক্সিচালকসহ শত শত চালক দৈনন্দিন চলাচলের জন্য এটি ব্যবহার করেন। যানজট, দুর্ঘটনা এবং পুলিশের তল্লাশিচৌকির তাৎক্ষণিক তথ্য ব্যবহারকারীদের কাছ থেকেই সংগ্রহ করে পরিচালিত হয় এই সেবাটি। অ্যাপটি প্রথম ইসরায়েলে তৈরি হয়েছিল এবং ২০১৩ সালে গুগল প্রায় ১০০ কোটি ডলারে এটি কিনে নেয়।

ওয়েজের গোপনীয়তা নীতি অনুযায়ী, ব্যবহারকারীদের সেটিংসের ওপর ভিত্তি করে এটি তাদের অবস্থান, যাতায়াতের পথ, গন্তব্য, অনুসন্ধানের ইতিহাস এবং ডিভাইসের বিবরণ সংগ্রহ করতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারীর এসব তথ্য একত্রিত করা হলে তা বিশেষ নিরাপত্তা গুরুত্ব বহন করে; কারণ এর মাধ্যমে মানুষের গতিবিধির ধরন, ব্যস্ত সময় এবং অস্বাভাবিক পরিবর্তনগুলো শনাক্ত করা সম্ভব হয়। রুদাও এক প্রতিবেদনে উল্লেখ করেছে, তল্লাশিচৌকি এড়াতে অ্যাপটির সতর্কবার্তার ব্যবহার ইরাকে বেশ কিছু নিরাপত্তা আলোচনার জন্ম দিয়েছে। যদিও যোগাযোগমন্ত্রী সানাদ এই নিষেধাজ্ঞার সঙ্গে সেই বিষয়টির কোনো সরাসরি সম্পর্ক উল্লেখ করেননি।

ইসরায়েলের সঙ্গে ইরাকের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। ১৯৪৮ সাল থেকেই দেশ দুটি আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। ২০২২ সালের একটি আইনে ইসরায়েলের সঙ্গে যেকোনো কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই আইনের শাস্তির মধ্যে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড। ইরাকের ৩২৯ আসনের প্রতিনিধি পরিষদে ২৭৫ ভোটে আইনটি পাস হয়েছিল। দেশটির কুর্দি অঞ্চলসহ সমস্ত ইরাকি নাগরিক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম এবং সেখানে পরিচালিত বেসরকারি কোম্পানি ও বিদেশি সংস্থার ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য।

সানাদ অবশ্য সুনির্দিষ্টভাবে বলেননি যে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ-বিরোধী আইনের অধীনেই ওয়েজকে ব্লক করা হচ্ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে ইরাকে ইসরায়েলকে নিয়ে অবিশ্বাস আরও জোরালো হয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা ইরাকের ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়াদের লক্ষ্য করে বিমান হামলা ও অর্থনৈতিক পদক্ষেপ চালিয়েছে। একই সময়ে ইরাকে গুরুতর ইসরায়েলি অনুপ্রবেশের ঘটনাও সামনে আসে। মে মাসে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সহায়তার উদ্দেশ্যে ইরাকের মরুভূমির গভীরে দুটি গোপন সামরিক ফাঁড়ি তৈরি করেছিল ইসরায়েল। এক স্থানীয় মেষপালক দুর্ঘটনাবশত এমন একটি ফাঁড়ির সন্ধান পেয়ে গেলে তাকে হত্যা করা হয়।

ব্যবহারকারীদের বিকল্প সেবা প্রসঙ্গে সানাদ জানান, তারা চাইলে গুগল ম্যাপস বা ইরাকি নেভিগেশন অ্যাপ ব্যবহার করতে পারেন। আল-মাদাকে দেওয়া বক্তব্যে যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর আল-আমিরি জানান, ওয়েজের পরিবর্তে নাম ঠিক না হওয়া একটি নতুন ইরাকি অ্যাপ চালু করা হবে। অ্যাপটি কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যা ছাড়াই চলবে বলে তিনি মন্তব্য করেন।

আল-মাদা ইরাকি প্রযুক্তি গবেষক মুস্তফা কামেল আল-শরিফের বক্তব্য উদ্ধৃত করে উল্লেখ করে, একটি জাতীয় বিকল্প দাঁড় করাতে কেবল ইরাকি মানচিত্র এবং লোগো সম্বলিত একটি অ্যাপের চেয়ে অনেক বেশি কিছু প্রয়োজন। এর জন্য নির্ভুল ভৌগোলিক ডেটাবেজ, নিয়মিত হালনাগাদকৃত সড়ক নেটওয়ার্ক, পথনির্দেশনা ব্যবস্থা এবং যানজট, দুর্ঘটনা ও রাস্তা বন্ধের বিষয়ে তাৎক্ষণিক তথ্যের প্রয়োজন হবে। তিনি সংবাদপত্রটিকে আরও জানান, মূল সমস্যাটি হলো ইরাক কীভাবে তার নাগরিকদের ডেটা নিয়ন্ত্রণ করে। কারণ ওয়েজের মতো অন্যান্য পরিষেবাও একই ধরনের সংবেদনশীল তথ্য সংগ্রহ করতে পারে।

তবে মন্ত্রণালয় এখনো স্পষ্ট করেনি যে এই নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হবে কিংবা এটি কুর্দি অঞ্চলেও বলবৎ হবে কি না। একই সঙ্গে এই নিষেধাজ্ঞার আইনি ভিত্তি কিংবা প্রস্তাবিত ইরাকি অ্যাপটি ঠিক কবে চালু হবে, তাও জানানো হয়নি। অপর একটি অস্পষ্ট বিষয় হলো, ওয়েজের মূল মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেটের অপর সেবা গুগল ম্যাপস কীভাবে চালু থাকবে কিংবা বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। তাছাড়া ওয়েজের ইসরায়েলি সংযোগ দীর্ঘদিনের পরিচিত হওয়া সত্ত্বেও কেন এখনই এটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো, সরকারের পক্ষ থেকে সেই প্রশ্নেরও কোনো উত্তর মেলেনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.