অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো সংস্করণে ক্যামেরা ও চার্জিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এতে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ এবং পেশাদার সুবিধা যুক্ত করা হয়েছে। একই সঙ্গে ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে।

মাত্র ১৫ মিনিটে অর্ধেক চার্জ! আইফোন ১৮ প্রোতে থাকছে তাক লাগানো সব সুবিধা
ছবি - সংগৃহীত

ডিভাইসটিতে সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হতে পারে এর চার্জিং গতি। উপযুক্ত পাওয়ার অ্যাডাপ্টার ও তারযুক্ত সংযোগ ব্যবহার করে মাত্র ১৫ মিনিটে ব্যাটারি শূন্য থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। এর জন্য প্রয়োজন হবে পরিবর্তনশীল ভোল্টেজ সুবিধার ৬০ ওয়াট বা তার চেয়ে বেশি ক্ষমতার ইউএসবি পাওয়ার ডেলিভারি ৩.১ চার্জার। তবে ওয়্যারলেস বা ম্যাগসেইফ চার্জারের ক্ষেত্রে এই পরিমাণ চার্জ হতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে প্রথম ৫০ শতাংশের পর চার্জিং গতি স্বয়ংক্রিয়ভাবে ধীর হয়ে আসবে।

ফোনের পর্দায় দৃশ্যমান ডায়নামিক আইল্যান্ডের আকারেও পরিবর্তন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। নতুন মডেলে এর আকার আগের চেয়ে ছোট হওয়ায় পর্দা ব্যবহারে বাড়তি জায়গা পাওয়া যাবে। পাশাপাশি এটি এখন একই সময়ে গান নিয়ন্ত্রণ, টাইমার এবং খেলার স্কোরসহ সর্বোচ্চ তিনটি সরাসরি কার্যক্রম প্রদর্শন করতে পারবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে আইফোন ১৮ প্রোর ৪৮ মেগাপিক্সেল মূল ক্যামেরায় প্রথমবারের মতো ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ছয়টি ব্লেডযুক্ত এই লেন্সে আলোর প্রবেশের মাত্রা ও পেছনের অংশ ঝাপসা করার পরিধি কমানো বা বাড়ানো যাবে। ক্যামেরায় এফ/১.৪৮ থেকে এফ/৪ পর্যন্ত চারটি ধাপে অ্যাপারচার পরিবর্তনের সুবিধা রাখা হয়েছে, যা এক গুণ ও দুই গুণ জুমে কার্যকর হবে। এর ফলে কম আলো কিংবা প্রাকৃতিক দৃশ্য ধারণে কাঙ্ক্ষিত মান পাওয়া সহজ হবে।

নতুন এই ফোনে শাটার স্পিড, ফোকাস এবং হোয়াইট ব্যালান্স সরাসরি নির্ধারণের মতো সুবিধাও থাকছে। ব্যবহারকারীরা পর্দার ক্যামেরা নিয়ন্ত্রণগুলোর অবস্থান নিজেদের সুবিধা অনুযায়ী সাজিয়ে নিতে পারবেন। পাশাপাশি ছবির নির্দিষ্ট অংশের কনট্রাস্ট, ছায়া ও রঙের তারতম্যের সঙ্গে পুরোনো চলচ্চিত্রের মতো দানাদার প্রভাব বা টেক্সচার যুক্ত করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.