লিভারপুলের মালিকানায় যুক্ত হচ্ছেন জেফ বেজোস
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের সংখ্যালঘু অংশের শেয়ার কিনতে যাচ্ছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের অন্তর্ভুক্ত একটি কনসোর্টিয়াম। শুক্রবার ক্লাবটির বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়। এই লেনদেন সম্পন্ন হলে প্রথমবারের মতো কোনো পেশাদার ক্রীড়া ক্লাবে বিনিয়োগ করবেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন জেফ বেজোস।

ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত ভাটিয়ার নেতৃত্বাধীন ‘১৮৯২ হোল্ডিংস’ নামের একটি কনসোর্টিয়ামের কাছে এই শেয়ার বিক্রি করছে এফএসজি। এই কনসোর্টিয়ামে ভাটিয়ার পাশাপাশি রয়েছে মিত্তাল ফ্যামিলি ট্রাস্ট, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন ও তার স্ত্রী এলেইন সাভেরিনের পারিবারিক প্রতিষ্ঠান ‘ইই ক্যাপিটাল’ এবং ‘কেফাইভ স্পোর্টস’। জেফ বেজোস কেফাইভ স্পোর্টসের প্রধান বিনিয়োগকারী হিসেবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
এফএসজি আর্থিক লেনদেনের আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি। তবে গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রায় ১৬৫ কোটি পাউন্ডে (২২০ কোটি ডলার) লিভারপুলের প্রায় ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে কনসোর্টিয়ামটি। এতে ক্লাবটির মোট বাজারমূল্য নির্ধারিত হয়েছে ৫৫০ কোটি পাউন্ড (৭৪০ কোটি ডলার)। চুক্তিটি কার্যকর হতে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন রয়েছে। তবে মালিকানার এই হস্তান্তরের পরও ক্লাবের সংখ্যাগরিষ্ঠ অংশীদারত্ব এবং দল পরিচালনার পূর্ণ নিয়ন্ত্রণ এফএসজির হাতেই থাকবে।
চুক্তি অনুযায়ী অমিত ভাটিয়া লিভারপুলের ভাইস চেয়ারম্যান হিসেবে ক্লাবের বর্ধিত পরিচালনা পর্ষদে যোগ দেবেন। একই সঙ্গে কেফাইভ স্পোর্টসের প্রতিষ্ঠাতা ব্রায়ান বাউম এবং এলেইন সাভেরিন পর্ষদে অন্তর্ভুক্ত হবেন। তবে পরিচালনা পর্ষদে জেফ বেজোসের কোনো আসন থাকবে না।
১৮৯২ হোল্ডিংসের পক্ষ থেকে অমিত ভাটিয়া বলেন, ‘লিভারপুল ফুটবল ক্লাবে বিনিয়োগ করতে পেরে এবং এফএসজির সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। এফএসজির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং অ্যানফিল্ডে তারা যা অর্জন করেছে তা প্রশংসনীয়। এত বড় একটি ক্লাবের অংশীদার হতে পারা আমাদের জন্য বিরাট সম্মানের।’ তিনি আরও বলেন, ‘লিভারপুলের নেতৃত্ব ও ক্লাবটির ওপর আমাদের গভীর আস্থা রয়েছে। আগামী দিনগুলোতে ক্লাবের ধারাবাহিক সাফল্য এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই।’
অমিত ভাটিয়া এর আগে ফুটবল ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সের শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ছিলেন। তিনি ভারতীয় ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালের জামাতা। এর আগে ২০১০ সালে ৩০ কোটি পাউন্ডে লিভারপুল ক্লাবের মালিকানা কিনেছিল এফএসজি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.