মোনচি: নতুন প্রতিভা খোঁজার দুর্দান্ত জায়গা চ্যাম্পিয়নশিপ
- Details
- by খেলাধুলা ডেস্ক
ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ থেকে স্প্যানিশ ক্লাবগুলোর নিয়মিত খেলোয়াড় খোঁজা উচিত বলে মনে করেন এস্পানিওলের ক্রীড়া পরিচালক মনচি। তার মতে, ফুটবল বিশ্বের অন্যতম কম মূল্যায়িত এই প্রতিযোগিতাটি সম্ভাবনাময় ও প্রতিভাবান ফুটবলার পাওয়ার জন্য অত্যন্ত কার্যকর একটি ক্ষেত্র।

অ্যাস্টন ভিলার ফুটবল পরিচালনা বিভাগের সভাপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর স্পেনে ফিরেছেন মনচি। এর আগে তিনি সেভিয়া এবং রোমার ক্রীড়া পরিচালক হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। লা লিগায় খেলোয়াড় নিবন্ধনের আর্থিক সীমাবদ্ধতা থাকায় কম খরচে ভালো মানের ফুটবলার পেতে চ্যাম্পিয়নশিপের বাজারকে কাজে লাগাতে চায় ১৯০০ সালে প্রতিষ্ঠিত ক্লাব এস্পানিওল। ক্লাবটির মালিকানায় রয়েছে অ্যালান পেসের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম, যাদের অধীনে ইংল্যান্ডের ক্লাব বার্নলিও পরিচালিত হয়।
বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় চ্যাম্পিয়নশিপ ফুটবল বিশ্বের অন্যতম কম বোঝা প্রতিযোগিতাগুলোর একটি। ইংল্যান্ডে দুই বছর থাকা, অ্যাস্টন ভিলায় কাজ করা এবং বার্নলির কারণে এই প্রতিযোগিতাটি নিয়মিত দেখার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সেখানে অসাধারণ কিছু ফুটবলার রয়েছে।’
৫৭ বছর বয়সী মনচি প্রতিভার উদাহরণ হিসেবে মর্গান রজার্সের কথা উল্লেখ করেন। মিডলসব্রো থেকে ২০২৪ সালে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পাওয়ার পর চলতি গ্রীষ্মে ১১ কোটি ৭০ লাখ পাউন্ডে চেলসিতে নাম লেখান রজার্স।
মনচি বলেন, ‘এটি কেবল একটি উদাহরণ, এমন আরও অনেক প্রমাণ দেওয়া সম্ভব। সেখানে প্রতিদ্বন্দ্বিতার মান অত্যন্ত উঁচুদরের, কোচরা দারুণ এবং খেলার মান বেশ চাহিদাপূর্ণ। প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার জন্য এটি একটি চমৎকার ক্ষেত্র।’
লা লিগার ক্লাবগুলোকে স্কোয়াড ব্যয়ের নির্দিষ্ট সীমাবদ্ধতা মেনে দল গঠন করতে হয়, যেখানে ইংলিশ ক্লাবগুলোর আর্থিক সক্ষমতা অনেক বেশি। এই পরিস্থিতিতে বিকল্প বাজার থেকে খেলোয়াড় বাছাই করাকে কৌশল হিসেবে দেখছেন মনচি। তিনি উল্লেখ করেন, ‘আমরা সবকিছু করতে পারি না, তবে যা সাধ্যের মধ্যে তা করার চেষ্টা করি। অন্যান্য লিগ বা কিছু ক্লাবের চেয়ে আমরা হয়তো আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে, তবে আমাদের উদ্ভাবনী ও কঠোর পরিশ্রমী হতে হবে।’
দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির সংযোজন নিয়েও কথা বলেন তিনি। তার মতে, বর্তমানে স্কাউটিংয়ের ক্ষেত্রে শুধু ব্যক্তিগত পর্যবেক্ষণের ওপর নির্ভর না করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা অ্যানালিটিকস ব্যবহার করা হচ্ছে।
একই শহরের ক্লাব হওয়া সত্ত্বেও বার্সেলোনার সঙ্গে তুলনা করে নয়, বরং নিজেদের ঐতিহ্যের ওপর ভিত্তি করে এস্পানিওলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মনচি। দলটির বর্তমান লক্ষ্য গত মৌসুমের ১১তম অবস্থানের চেয়ে ভালো ফল করা এবং ধাপে ধাপে ক্লাবটিকে স্পেনের অন্যতম শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনা।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.