আপনি পড়ছেন

তাড়াহুড়ো করে নয়, দুই দেশের মধ্যে আলোচনায় অগ্রগতি এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ বিবেচনায় উপযুক্ত সময়েই ভারত সফর করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

হুমায়ুন কবির: ভারত সফরে তাড়াহুড়ো নেই, জাতীয় স্বার্থই অগ্রাধিকার
হুমায়ুন কবির

শনিবার (২২ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারত সফর ও দুই দেশের সম্পর্ক নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন হুমায়ুন কবির।

ভারত সফরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হওয়ার পর জাতীয় স্বার্থের ভিত্তিতে সময় উপযুক্ত মনে হলেই সফর করা হবে। এ নিয়ে কোনো তাড়াহুড়ো নেই।

হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক থাকা প্রয়োজন। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে আমরা কিছু করতে পারি না।’

প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনা দরকার উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠক হুট করে আয়োজনের বিষয় নয়। এর আগে আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে ভিত্তি তৈরি করতে হয়। সরকার বর্তমানে সেই প্রস্তুতিই নিচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলার বিচারিক প্রক্রিয়া এগিয়েছে এবং আরও মামলা বিচারাধীন রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকায় বিষয়টি নতুন কোনো শর্ত বা নতুন ধরনের সম্পৃক্ততার বিষয় নয়।

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত বলেও মন্তব্য করেন তিনি। এ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ ও আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ভারত সফরের সময় নিয়ে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনায় দ্রুত ঐকমত্য হলে আগামী সপ্তাহেও সফর হতে পারে। আবার প্রয়োজন হলে আরও পরে সফর হবে। এ ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নেই।

ভারতের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশের মানুষের অনুভূতির বিষয়টি ভারতও উপলব্ধি করেছে বলে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ৫ আগস্টের পর ভারতে অবস্থানরত শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে—ভারতও বিষয়টি লক্ষ্য করেছে।

এটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘ভালো সূচনা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখন আলোচনার মাধ্যমে বাকি বিষয়গুলোতে কতটা অগ্রগতি হয়, সেটিই দেখার বিষয়। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.