ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি তুলে নিচ্ছে উয়েফা
- Details
- by খেলাধুলা ডেস্ক
ফিফা প্রতিযোগিতা বয়কটের হুমকি তুলে নিতে যাচ্ছে উয়েফা। বিশ্বকাপ ও অন্যান্য বড় টুর্নামেন্টের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা আর বাস্তবায়ন করা হবে না, এমন নিশ্চয়তা পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। বৃহস্পতিবার মোনাকোয় উয়েফার কার্যনির্বাহী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা হওয়ার কথা রয়েছে।
২৮ জুলাই ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব উন্মোচনের পর এই বিতর্কের সূত্রপাত হয়। এই পরিকল্পনার আওতায় বিশ্বকাপসহ ফিফার অন্যান্য প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার নিয়ন্ত্রণের জন্য একটি কোম্পানি গঠন এবং এর অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির কথা বলা হয়েছিল। এর ব্যাপক বিরোধিতার মুখে ৩০ জুলাই উয়েফার ৫৫টি সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ফিফার প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত নেয়। তারা দাবি করে, পরিকল্পনাটি পুরোপুরি প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে ফিফা কখনোই তাদের প্রতিযোগিতা বেসরকারি মালিকানায় ছেড়ে দেবে না, এমন বাধ্যতামূলক নিশ্চয়তা দিতে হবে।
উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের সমালোচনার মুখে ১ আগস্ট ফিফা প্রস্তাবটি প্রত্যাহার করে নেয়। প্রস্তাব প্রত্যাহারের মাধ্যমে উয়েফার প্রথম শর্ত পূরণ হলেও, ভবিষ্যতে এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে না বলে শুরুতে ফিফা কোনো নিশ্চয়তা দেয়নি। ৬ আগস্ট উয়েফা এক বিবৃতিতে জানিয়েছিল, বয়কট প্রত্যাহারের জন্য তাদের দেওয়া শর্তগুলো তখনো পূরণ হয়নি।
সে সময় উয়েফা বলেছিল, ‘প্রথমত, বড় প্রতিযোগিতাগুলো বিক্রির প্রস্তাব প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয়ত, খেলাটিকে এভাবে বিকৃত করার চেষ্টা আর কখনোই করা হবে না, তার নিশ্চয়তা দিতে হবে।’
সংস্থাটি আরও বলেছিল, ‘এই শর্তগুলো পূরণ করা হয়নি।’
কয়েক সপ্তাহের একান্ত আলোচনার পর উয়েফা এখন কাঙ্ক্ষিত সেই নিশ্চয়তা পেয়েছে। এর ফলে বয়কটের হুমকি তুলে নেওয়ার পথ পরিষ্কার হয়েছে। এই পদক্ষেপের ফলে আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডে শুরু হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে ছয়টি ইউরোপীয় দলের অংশগ্রহণের সুযোগ তৈরি হলো।
এ বিষয়ে ফিফার একজন মুখপাত্র বলেন, ‘আসন্ন ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী সব দল অংশগ্রহণ করবে জেনে ফিফা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘ফিফা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, কঠিন পরিস্থিতিতেও ফুটবলের ঐক্যবদ্ধ করার ক্ষমতা রয়েছে এবং পোল্যান্ডে সব দল ও খেলোয়াড়কে স্বাগত জানাতে ফিফা অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
বয়কটের হুমকি প্রত্যাহারের সম্ভাবনা থাকলেও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ এখনো অব্যাহত রয়েছে। উয়েফা সভাপতি আলেকজান্ডার চেফেরিন সোমবার জানিয়েছেন, তিনি ফিফা সভাপতি পদে লড়বেন না। তবে তিনি ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন অথবা আগামী মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
চেফেরিন বলেন, ‘একটি বিকল্প হলো, তিনি অনুধাবন করবেন যে তার প্রতি কারও সমর্থন নেই। আর এই সমর্থন শুধু ভোটদাতাদের রাজনৈতিক সমর্থন নয়, বরং ফুটবল সম্প্রদায়, ভক্ত, খেলোয়াড়, সাবেক খেলোয়াড় এবং কোচদের রাজনৈতিক সমর্থন।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় বিকল্প হলো, তিনি মার্চে নির্বাচনে অংশ নেবেন। তবে সে ক্ষেত্রে আমি মনে করি তার বিপক্ষে একজন প্রার্থী থাকবেন। যদিও আমি এখনো জানি না সেই প্রার্থী কে হবেন।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.