বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে ইতালীয় ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। আগামী মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তাকে সমর্থন দেবে না বলে সংস্থাটি স্পষ্ট জানিয়েছে। ফিফার প্রশাসনিক পরিচালনা ব্যবস্থা ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতার রূপরেখা নিয়ে ইনফান্তিনোর বিতর্কিত কিছু সিদ্ধান্তের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল ইতালি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

বুধবার দেওয়া এক বিবৃতিতে ইতালীয় ফেডারেশন জানায়, ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফাসহ অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে তারা ফুটবলের মূল নীতি ও সমর্থকদের স্বার্থ রক্ষায় কাজ করবে।

এফআইজিসির সভাপতি জিওভান্নি মালাগো বলেন, ‘আমরা উয়েফা এবং অন্যান্য ইউরোপীয় ফেডারেশনের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাব। আমরা এমন এক ফুটবল দর্শন এগিয়ে নিতে চাই যা মেধা, সংহতি, টেকসই ব্যবস্থাপনা এবং সমর্থকদের অধিকারের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।’

তিনি আরও বলেন, ‘আমরা পারস্পরিক আলোচনা ও যৌথ দায়িত্বশীলতার আদর্শে বিশ্বাস করি, যা এখন পর্যন্ত ফুটবলের মূল চেতনা রক্ষা করার পাশাপাশি এর আধুনিকায়নে ভূমিকা রেখেছে।’

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করতে সম্প্রতি ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামের একটি বিতর্কিত প্রস্তাব উত্থাপন করেছিলেন ইনফান্তিনো। তবে ব্যাপক বিরোধিতার মুখে পরবর্তীতে প্রস্তাবটি প্রত্যাহার করতে বাধ্য হয় ফিফা। প্রস্তাব প্রত্যাহার হলেও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবলে তীব্র অসন্তোষ তৈরি হয়।

ইতিমধ্যে উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ একটি যৌথ চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতারণামূলক আচরণের মাধ্যমে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলেছে। একই সঙ্গে তারা ওই প্রস্তাবের একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এর আগে ইংল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ডের ফুটবল ফেডারেশনও ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করে।

২০১৬ সাল থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইনফান্তিনো। আগামী মার্চে মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে তিনি পরবর্তী মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.