ইউরোপা লিগের একটি ম্যাচে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচের সম্মানে ব্যানার প্রদর্শন করায় সার্বিয়ান ফুটবল ক্লাব ক্রভেনা জেভেজদার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে উয়েফা। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, দর্শকরা ব্যানার প্রদর্শনের পাশাপাশি ম্লাদিচের নামে স্লোগান দেয় এবং ক্লাব কর্তৃপক্ষ সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে।

‘বুচার অব বসনিয়া’ ব্যানার কাণ্ডে রেড স্টারের বিরুদ্ধে উয়েফার তদন্ত
গ্যালারিতে ব্যানার হাতে সার্বিয়ান ফুটবল ক্লাব ক্রভেনা জেভেজদার সমর্থকরা

চেক প্রজাতন্ত্রে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে বৃহস্পতিবার ইউরোপা লিগের প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয়। রেড স্টার নামে পরিচিত বেলগ্রেডের এই ক্লাবের সমর্থকরা গ্যালারিতে একটি ব্যানার তুলে ধরে। ক্লাবটির অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করা ওই ব্যানারের ছবিতে লেখা ছিল, ‘জেনারেল, অনন্ত গৌরব এবং ধন্যবাদ।’ এ সময় সমর্থকদের ম্লাদিচের নামে স্লোগান দিতেও শোনা যায়।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দ্য অ্যাথলেটিককে জানায়, বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণ এবং খেলার আসরের সঙ্গে বেমানান বার্তা ছড়ানোর অভিযোগে এই তদন্ত শুরু হয়েছে। এছাড়া ম্যাচে সাতটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড পাওয়ায় দলটির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও আনা হয়েছে।

‘বুটচার অব বসনিয়া’ বা ‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত ম্লাদিচ ৮৪ বছর বয়সে বৃহস্পতিবার হেগে মারা যান। সেখানে তিনি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া যুদ্ধের সময় গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের দায়ে ২০২১ সালের জুনে জাতিসংঘের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তার যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে। ১৯৯৫ সালের জুলাই মাসে স্রেব্রেনিৎসায় আট হাজারের বেশি বসনিয়াক পুরুষ ও বালককে হত্যা করা হয়, যা আন্তর্জাতিক আদালতে গণহত্যা হিসেবে স্বীকৃত।

শুক্রবার স্রেব্রেনিৎসা মেমোরিয়াল সেন্টার জানায়, ব্যানার প্রদর্শন এবং পরবর্তীতে ক্লাবের অফিশিয়াল চ্যানেলে ছবি প্রকাশের বিরুদ্ধে তারা উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। সেন্টারটি এক বিবৃতিতে বলে, ‘যে ক্লাব সচেতনভাবে তাদের অফিশিয়াল মাধ্যম ব্যবহার করে গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত একজনকে মহিমান্বিত করে, তাদের এই কাজকে কেবল সমর্থকদের আচরণ বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’

এর আগে ২০১৭ সালের নভেম্বরে বাতে বরিসভের বিপক্ষে ইউরোপা লিগের একটি ম্যাচে ম্লাদিচকে সম্মান জানানোয় ক্রভেনা জেভেজদাকে শাস্তি দেওয়া হয়েছিল। বেলারুশে অনুষ্ঠিত গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে সমর্থকরা ম্লাদিচের নামে স্লোগান দেয় এবং তার সমর্থনে ব্যানার প্রদর্শন করে। জাতিসংঘের ট্রাইব্যুনাল ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঠিক এক দিন পর ওই ঘটনা ঘটেছিল।

২০১৮ সালের জানুয়ারিতে উয়েফার নিয়ন্ত্রণ, নৈতিকতা ও শৃঙ্খলা কমিটি ক্রভেনা জেভেজদাকে সিএসকেএ মস্কোর বিপক্ষে তাদের হোম ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার নির্দেশ দেয় এবং ৫০ হাজার ইউরো জরিমানা করে। আপিলের পর উয়েফা স্টেডিয়ামের নিষেধাজ্ঞা স্থগিত করে ক্লাবটিকে দুই বছরের পর্যবেক্ষণে রাখে এবং জরিমানা কমিয়ে ৩০ হাজার ইউরো করে।

মেমোরিয়াল সেন্টারের মতে, উয়েফা আগের ঘটনায় সিদ্ধান্তে পৌঁছেছিল যে ম্লাদিচকে মহিমান্বিত করা কেবল একজন ব্যক্তির প্রতি সমর্থন নয়, বরং এটি জাতিগত ও ধর্মীয় ভিত্তিতে ভুক্তভোগীদের অপমান করার শামিল। সেন্টারটি দাবি করে, বর্তমান ঘটনাটি আরও গুরুতর কারণ ক্রভেনা জেভেজদা তাদের অফিশিয়াল যোগাযোগের মাধ্যম ব্যবহার করে এই বার্তাগুলো আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.