আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বেশ কয়েকটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে রামাল্লার পূর্বাঞ্চলীয় বুরকা গ্রামে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। সোমবার এই সহিংসতার ঘটনা ঘটে। এমন এক সময়ে এই বর্বরতা চলল যখন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠকে অবৈধ ইসরায়েলি বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞার জন্য জোরালো চাপ দিচ্ছে আয়ারল্যান্ড।

পশ্চিম তীরে ইসরায়েলের বাড়ি ধ্বংস, ইইউর পণ্য নিষেধাজ্ঞার ভাবনা
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, রামাল্লার উত্তরের বীরজেত শহরে প্রয়োজনীয় নির্মাণ অনুমতি না থাকার অজুহাত তুলে দুটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। অন্যদিকে নাবলুসে বুলডোজার ব্যবহার করে একটি দোতলা বাড়ি ও নির্মাণাধীন একটি তিনতলা ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

এদিকে রামাল্লার পূর্বে অবস্থিত বুরকা গ্রামে একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী আগ্রাসন চালায় এবং স্থানীয়দের ওপর হামলা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বসতি স্থাপনকারীরা বিভিন্ন দিক থেকে গ্রামে ঢুকে স্থানীয়দের ওপর আক্রমণ করে, গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা চালায় এবং গৃহপালিত পশু লুট করে নিয়ে যায়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় গত মাসে সতর্ক করে জানিয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেখানে একদিকে নতুন অবৈধ বসতি অনুমোদন দেওয়া হচ্ছে, অন্যদিকে ফিলিস্তিনিদের ওপর হামলায় ইসরায়েলি সেনারাও তাদের সঙ্গে যোগ দিচ্ছে।

এমন পরিস্থিতিতে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকে ইসরায়েলি বসতি সম্প্রসারণ ও সহিংসতা বন্ধের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি হিসেবে আয়ারল্যান্ড চায় ইইউভুক্ত সব দেশ যেন অবৈধ ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা আরোপ করে।

ইইউর বিদ্যমান নিয়মানুযায়ী অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যে ইসরায়েলের পরিবর্তে অধিকৃত অঞ্চলের লেবেল থাকা বাধ্যতামূলক হলেও এখনও পুরোপুরি বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তবে এ নিয়ে সদস্য দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে।

আয়ারল্যান্ডের প্রতিমন্ত্রী নীল রিচমন্ড বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা থামাতে ব্যর্থ হয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি কিছু ইউরোপীয় রাজনীতিবিদ কেবল বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডকেই সমর্থন করছেন না, বরং এই ইসরায়েলি সরকারকেও মদদ দিচ্ছেন। তবে গণহত্যার সঙ্গে যুক্ত এমন ইসরায়েলি সরকারের সহযোগী আমরা হতে পারি না।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.