নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১০৫০, ক্ষতিগ্রস্ত ১৬ লাখ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১ হাজার ৫০ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় চার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে দেশটির প্রায় ১৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের প্রাথমিক পরিস্থিতি প্রতিবেদনের বরাতে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মঙ্গলবার এই তথ্য প্রকাশ করে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানায়, বন্যায় রসুয়া ও নুয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া স্থানীয় দৈনিক কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে ধাদিঙ, গোর্খা ও চিতবন জেলাকে মাঝারি মাত্রায় ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে সর্বোচ্চ ৩২১ জনের মরদেহ পাওয়া গেছে চিতবনে। এছাড়া পূর্ব নাওয়ালপরাসি থেকে ২১৬ জন, পশ্চিম নাওয়ালপরাসি থেকে ১৭০ জন এবং নুয়াকোট থেকে ১৪২ জনের মরদেহ উদ্ধার করা হয়।
দেশের ৬২টি জেলা থেকে মোট ৩ হাজার ৯১৬ জন নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে ৬২ শতাংশই অভ্যন্তরীণ পর্যটকসহ দলবদ্ধভাবে ভ্রমণরত নেপালি নাগরিক, ১৭ শতাংশ সরকারি সংস্থার কর্মী এবং ১৫ শতাংশ বিদেশি নাগরিক।
এদিকে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন জানায়, বন্যায় দেশটির প্রায় ৪৩ হাজার নারী ও মেয়েশিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। দারিদ্র্য, শারীরিক প্রতিবন্ধকতা ও অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এই দুর্যোগে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রসুয়া ও নুয়াকোট জেলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ১ লাখ ৫৭ হাজার ৫০ জন নারী ও কন্যাশিশু ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেপাল ও চীন সীমান্ত সংলগ্ন হিমালয় অঞ্চলে আঘাত হানা এই বন্যা ও ভূমিধসে মঙ্গলবার পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৬ জনে। এর মধ্যে চীনের অংশে ১৬ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছে। দুই দেশ মিলিয়ে এখনও ৪ হাজার ৪৬২ জন নিখোঁজ রয়েছে, যার মধ্যে ৮৪৪ জন বিদেশি নাগরিক।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.