আপনি পড়ছেন

স্পেনের মধ্যাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৮ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ভয়াবহ দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮
স্পেনের তোলেদোর উরদায় দুর্ঘটনাকবলিত উচ্চগতির ট্রেনের ধ্বংসাবশেষ এবং উদ্ধার তৎপরতা

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই জানিয়েছে, তোলেদোর উরদায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সানচেজ জানান, কর্তৃপক্ষ দুর্ঘটনার মূল কারণ শনাক্ত করবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ঘটনার শেষ দেখে ছাড়ব। যদি কোনো অবহেলা থেকে থাকে, তা প্রকাশ করা হবে।’

ভয়াবহ এই প্রাণহানির ঘটনায় ২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সানচেজ। তিনি মন্তব্য করেন, এক বছরের মধ্যে স্পেনের মতো একটি দেশে দুটি উচ্চগতির ট্রেন দুর্ঘটনা ঘটা ‘অগ্রহণযোগ্য’। তিনি চলতি বছরের জানুয়ারি মাসে কর্ডোবার আদামুজে ঘটা অপর একটি ট্রেন দুর্ঘটনার কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক তথ্যানুযায়ী দুটি দুর্ঘটনার পেছনে ভিন্ন ভিন্ন কারণের ইঙ্গিত পাওয়া গেছে। তবে বিষয়টি নির্ধারণের সম্পূর্ণ দায়িত্ব স্বাধীন তদন্তকারী এবং বিচারিক কর্তৃপক্ষের। রেল ব্যবস্থায় কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘাটতি চিহ্নিত হলে জনগণের আস্থা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।

এদিকে বিরোধী দল পিপলস পার্টির নেতা আলবার্তো নুনেস ফেইহো অবিলম্বে সরকারি ও বিচারিক তদন্তের দাবি জানিয়েছেন। কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া এবং সমস্ত সম্ভাব্য সম্পদ কাজে লাগিয়ে তদন্ত পরিচালনার আহ্বান জানান তিনি।

ফেইহো বলেন, ‘অবকাঠামোর সঙ্গে কী ঘটছে তা জানার অধিকার স্পেনের রয়েছে।’ একই সঙ্গে তিনি দেশটির সমগ্র রেল নেটওয়ার্কের একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পর্যালোচনার দাবি তোলেন। তবে দুর্ঘটনার রাজনৈতিক দায় নিয়ে এখনই কোনো আলোচনা করতে রাজি হননি তিনি; এটিকে রাজনৈতিক বিতর্কের উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করেন।

স্প্যানিশ ফেডারেশন অব মিউনিসিপ্যালিটিস অ্যান্ড প্রভিন্সেসের উদ্যোগে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার স্থানীয় সময় রাত আটটায় (গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাতটা) স্পেনের বিভিন্ন নগর ভবনে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.