আপনি পড়ছেন

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিলে রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনৈতিক জোটে আর্মেনিয়ার অবস্থান ঝুঁকিতে পড়বে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে আর্মেনিয়ার সাম্প্রতিক পশ্চিমা ঝোঁক এবং রাশিয়া-নেতৃত্বাধীন আঞ্চলিক জোট ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইইউইউ) নিয়ে দুই নেতার মধ্যে মতবিনিময় হয়।

পুতিন: ইইউতে যোগ দিলে বাণিজ্য হারাবে আর্মেনিয়া
আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

বৈঠকে পুতিন স্পষ্ট করে জানান, যেকোনো জোটে যোগ দেওয়ার সার্বভৌম অধিকার আর্মেনিয়ার রয়েছে, তবে এর ফলে সৃষ্ট জটিলতার দায়ও তাদের নিতে হবে। পুতিন বলেন, ‘ইইউতে যোগদানের আকাঙ্ক্ষা আর্মেনিয়ার সার্বভৌম অধিকার। তবে এটি ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্যপদে নিশ্চিতভাবেই জটিলতা তৈরি করবে এবং বিদ্যমান বাণিজ্য সম্পর্ক বিচ্ছিন্ন করার ঝুঁকি বাড়াবে।’

জবাবে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জানান, ইইউতে যোগদানের আইনি প্রক্রিয়া শুরু করলেও আর্মেনিয়া রাশিয়ার প্রতি কোনো বাধ্যবাধকতা লঙ্ঘন করেনি। তিনি উল্লেখ করেন, তার সরকার ইইউইউ ত্যাগ করতে চায় না, বরং দেশের নাগরিকদের জন্য একটি বিকল্প সুযোগ হিসেবে এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দক্ষিণ ককেশাস অঞ্চলে আর্মেনিয়া ছিল রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। তবে ২০২৩ সালে আজারবাইজানের সঙ্গে নাগোরনো-কারাবাখ অঞ্চলের সংঘাতের সময় মস্কো সরাসরি সামরিক সহায়তা না দেওয়ায় দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে মারাত্মক টানাপোড়েন সৃষ্টি হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা জার্মান মার্শাল ফান্ডের রাজনৈতিক বিশ্লেষক লরেণ্টিউ প্লেশকা উল্লেখ করেন, কারাবাখ যুদ্ধের পর থেকেই মূলত মস্কোর ওপর নির্ভরতা কমিয়ে পশ্চিমাদের দিকে ঝুঁকতে শুরু করে আর্মেনিয়া। এই পদক্ষেপের জবাবে রাশিয়া আর্মেনিয়ার পণ্যের আমদানি স্থগিত করা এবং শুল্কমুক্ত জ্বালানি ও হীরা সরবরাহ বন্ধের হুমকি দিচ্ছে। তবে রাশিয়ার এমন অর্থনৈতিক চাপের মুখে পাশে থাকার বার্তা দিয়ে আর্মেনিয়াকে অতিরিক্ত সহায়তা প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে ইয়েরেভান। আর্মেনিয়া সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে ভবিষ্যতে ইইউ সদস্যপদের বিষয়ে দেশে একটি গণভোট আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পাশিনিয়ান। বিশ্লেষকদের মতে, রাশিয়ার দীর্ঘদিনের প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার এই চেষ্টা মস্কো কোনোভাবেই ইতিবাচক হিসেবে দেখছে না।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.