পাল্টাপাল্টি হামলার মধ্যে পুতিন ও জেলেনস্কির হুঁশিয়ারি
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্র রূপ নিয়েছে। ভয়াবহ এই সংঘাতের মধ্যে উভয় দেশের শীর্ষ নেতৃত্ব পাল্টাপাল্টি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার ও বুধবার চালানো এসব হামলায় হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ, দক্ষিণাঞ্চলীয় ওদেসা এবং পূর্বাঞ্চলীয় দিনিপ্রো শহরে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। দিনিপ্রোতে ধ্বংসস্তূপের নিচ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এর পাশাপাশি হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। একই সময়ে রাশিয়ার বেলগোরোদ সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সংঘাত তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশি বিমান সংস্থাগুলোকে সতর্ক করে জানান, ইউক্রেনীয় দূরপাল্লার ড্রোন হামলার কারণে রাশিয়ার আকাশসীমা ফ্লাইটের জন্য আর নিরাপদ নয়। তিনি বলেন, ‘কার্যত রাশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাবে।’ রাশিয়াকে শান্তি আলোচনায় বাধ্য করতেই সামরিক চাপ বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় নেতৃত্বের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছেন। কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা করি না।’ যুক্তরাজ্য যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে তবে ব্রিটিশ সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কি না—এমন প্রশ্নের জবাবে পুতিন তা উড়িয়ে দেননি। তিনি একে ‘সামরিক গোপনীয়তা’ বলে মন্তব্য করেন।
ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর ইউক্রেনজুড়ে ১৭৪টি আক্রমণকারী ড্রোন, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি বিমান থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। ওদেসায় একটি ২৪ তলা আবাসিক ভবনে হামলায় শিশুসহ আটজন আহত হন এবং শহরের বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়। কিয়েভে টানা সাত দিনের মতো আকাশপথে হামলা চালানো হয়েছে, যার ফলে একটি গুদাম ও শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন ধরে যায়।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায়, রাতভর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কৃষ্ণসাগর, ক্রিমিয়া উপদ্বীপ এবং রাশিয়ার ১১টি অঞ্চলে ইউক্রেনের ১৩০টি ড্রোন ধ্বংস করেছে। ইউক্রেন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ড্রোনের মাধ্যমে রাশিয়ার তেল খাত ও অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়ে চলেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.