আপনি পড়ছেন

নাইজেরিয়ার দুর্নীতি দমন সংস্থা তাদের নিজস্ব ৪০ জনেরও বেশি কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত তিন বছরে এসব কর্মীকে বরখাস্ত করা হয়। দেশটির ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্রাইমস কমিশনের (ইএফসিসি) চেয়ারম্যান ওলা ওলুকোয়েদে সোমবার এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

নাইজেরিয়ায় দুর্নীতিবিরোধী সংস্থার ৪০ কর্মী বরখাস্ত
বক্তব্য দিচ্ছেন নাইজেরিয়ার দুর্নীতি দমন সংস্থা ইএফসিসির চেয়ারম্যান ওলা ওলুকোয়েদে

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত হওয়া কর্মীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে বিচারের মুখোমুখি হয়েছেন এবং বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ইএফসিসি নাইজেরিয়ার একটি আইন প্রয়োগকারী সংস্থা, যা অর্থ পাচার, অগ্রিম ফি জালিয়াতি এবং রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের তহবিল আত্মসাতের মতো আর্থিক অপরাধের তদন্ত করে থাকে।

রাজধানী আবুজায় গণমাধ্যমকর্মীদের ওলা ওলুকোয়েদে বলেন, ‘আমার দায়িত্ব পালনের গত আড়াই থেকে তিন বছরে দুর্নীতি ও আর্থিক অসদাচরণের কারণে ৪০ জনেরও বেশি কর্মীকে বরখাস্তের নির্দেশ দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার হাত পরিষ্কার। নিজের হাত দুর্নীতিতে জড়িয়ে থাকলে দুর্নীতি মোকাবিলা করা সম্ভব নয়।’

সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান উল্লেখ করেন, ইএফসিসি এ পর্যন্ত ১ দশমিক ২৩ ট্রিলিয়ন নাইরা (প্রায় ৯২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) উদ্ধার করেছে এবং তাদের মামলার সাজার হার ৭৫ শতাংশ। ওলুকোয়েদে বলেন, ‘২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে কমিশন ৪৯ হাজার ৬৭৩টি অভিযোগ পেয়েছে, ৩৯ হাজার ৬১৫টি ঘটনা তদন্ত করেছে, আদালতে ১৪ হাজার ৪৭৬টি মামলা দায়ের করেছে এবং ১০ হাজার ৮৭২টি মামলায় সাজা নিশ্চিত করেছে।’ এ ছাড়া ২০২৬ সালের প্রথমার্ধেই ১ হাজার ৮৮৯টি মামলার মধ্যে ১ হাজার ৩৭০টিতে সাজা হয়েছে বলে তিনি যোগ করেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.