আপনি পড়ছেন

ইসরায়েল বর্জনকারী বা দেশটির সঙ্গে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সীমিতকারী বিশ্ববিদ্যালয়গুলোকে শাস্তি দেওয়ার লক্ষ্যে একটি রিপাবলিকান সমর্থিত বিল অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়।

ইসরায়েল বর্জনকারী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক বিল পাস
মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসরায়েল বর্জনের ডাক দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘প্রোটেক্ট ইকোনমিক অ্যান্ড একাডেমিক ফ্রিডম অ্যাক্ট’ নামের এই বিলটি প্রতিনিধি পরিষদে ২৩৭-১৬৯ ভোটে পাস হয়। এতে রিপাবলিকানদের সঙ্গে ৩৩ জন ডেমোক্র্যাট সদস্য বিলটির পক্ষে ভোট দেন এবং দুজন রিপাবলিকান সদস্য এর বিরোধিতা করেন। প্রতিনিধি পরিষদে পাসের পর বিলটি এখন সিনেটে পাঠানো হয়েছে।

এই আইনের আওতায় ফেডারেল শিক্ষার্থী সহায়তা কর্মসূচিতে অংশ নেওয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ইসরায়েল বর্জন কর্মসূচিতে যুক্ত হওয়া নিষিদ্ধ করা হবে।

একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা ও বিদেশি ভাষা বিষয়ক কর্মসূচির জন্য ফেডারেল তহবিল পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর প্রত্যয়নপত্র দিয়ে নিশ্চিত করতে হবে যে, তারা শিক্ষার্থীদের ইসরায়েলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণে কিংবা ইসরায়েলি শিক্ষার্থীদের নিজেদের ক্যাম্পাসের কর্মসূচিতে যুক্ত হতে কোনো বাধা দিচ্ছে না।

নর্থ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেস সদস্য ভার্জিনিয়া ফক্স বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে কলুষিত করা ইহুদিবিদ্বেষী মনোভাব অবশ্যই নির্মূল করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আজ প্রতিনিধি পরিষদ একটি স্পষ্ট বার্তা দিয়েছে: কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যদি ক্ষতিকর বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশনস) আন্দোলনের কাছে নতি স্বীকার করে, তবে তার পরিণতি ভোগ করতে হবে—যা এই দ্বিদলীয় আইনের মাধ্যমেই শুরু হলো।’

ফক্সের সঙ্গে বিলটির সহ-উদ্যোক্তা হিসেবে থাকা নিউ জার্সির ডেমোক্র্যাট সদস্য জশ গটহাইমার জানান, ইহুদিবিদ্বেষ মোকাবিলার জন্যই এটি প্রয়োজন ছিল।

গটহাইমার বলেন, ‘কোনো শিক্ষার্থী বা অধ্যাপকের উৎস বা ধর্মীয় বিশ্বাসের কারণে তাদের গবেষণা, বিদেশে উচ্চশিক্ষার সুযোগ কিংবা প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব থেকে বঞ্চিত করা বা শ্রেণিকক্ষে অবাঞ্ছিত মনে করানো উচিত নয়। অথচ এই বয়কট-ডাইভেস্ট-স্যাংশন আন্দোলন ঠিক সেটাই করার চেষ্টা করছে—একটি নির্দিষ্ট দেশ ও ধর্মকে নিশানা বানাচ্ছে: ইসরায়েল এবং ইহুদি ধর্ম।’

তিনি আরও বলেন, ‘কংগ্রেস সদস্য ফক্সের সঙ্গে আমার এই দ্বিদলীয় বিলটি সুনির্দিষ্ট ও সীমিত পরিসরের—এটি কারও বক্তব্য, প্রতিবাদ বা প্রাতিষ্ঠানিক বিতর্কে হস্তক্ষেপ করে না। এটি কেবল এতটুকু নিশ্চিত করে যে, আপনার বিশ্ববিদ্যালয় যদি ফেডারেল করদাতাদের অর্থ গ্রহণ করে, তবে তারা কোনো একটি নির্দিষ্ট দেশের সঙ্গে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব বা বিনিয়োগের ক্ষেত্রে বৈষম্য করতে পারবে না।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.