বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমন্বিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ এনেছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফার বিরুদ্ধে। ফিফার বাণিজ্যিক কার্যক্রমের অংশীদারিত্ব বিক্রির একটি বাতিল হওয়া পরিকল্পনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যকার আইনি বিরোধের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে জানানো হয়।

ইনফান্তিনোর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ফিফার
ফিফার পতাকা

সুইজারল্যান্ডে ইনফান্তিনো ও ফিফার অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগ দায়েরের উদ্দেশ্যে নথিপত্র ও সাক্ষ্য পাওয়ার আবেদন নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে গিয়েছিল উয়েফা। গত ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি আইনি নথিতে উয়েফা অভিযোগ করে, প্রস্তাবিত বাণিজ্যিক লেনদেনটি এগিয়ে নিতে ইনফান্তিনো নিজের সুবিধার জন্য ‘প্রতারণামূলকভাবে বাজারমূল্যের চেয়ে কম দাম’ নির্ধারণের পক্ষে কাজ করেছিলেন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার নিউ ইয়র্কের আদালতে উয়েফার এই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা আবেদন দায়ের করে ফিফা। সেখানে আদালতকে উয়েফার আবেদন স্থগিত বা পুরোপুরি খারিজ করার অনুরোধ জানানো হয়। আইনি নথিতে ফিফা উল্লেখ করে, ‘এসব আবেদন দেখতে শিরোনাম ও ডকেট নম্বরসহ আইনি দলিলের মতো হলেও প্রকৃতপক্ষে ফিফা এবং এর নেতৃত্বের বিরুদ্ধে উয়েফার অপপ্রচারকে সমর্থন দেওয়ার প্রেস রিলিজ ছাড়া এগুলো আর কিছুই নয়।’

এই বিরোধের মূলে রয়েছে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামের একটি প্রস্তাবিত বাণিজ্যিক কাঠামো। এর মাধ্যমে ফিফা তাদের বাণিজ্যিক ও ইভেন্ট কার্যক্রমের ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ৪২০ কোটি মার্কিন ডলারে বিক্রির পরিকল্পনা বিবেচনা করছিল। এই পরিকল্পনার আওতায় পুরুষ ও নারী বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব এফএফই-এর কাছে হস্তান্তর করার কথা ছিল। তবে বিভিন্ন ফুটবল কনফেডারেশন ও জাতীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত প্রকল্পটি প্রত্যাহার করে নেওয়া হয়।

উয়েফার সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে ফিফা। সংস্থাটির দাবি, যে সুইস ফৌজদারি মামলা এখনো শুরুই হয়নি, তার জন্য যুক্তরাষ্ট্রের আদালত থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে উয়েফা। ফিফা যুক্তি দেখায়, উয়েফা কেবল ফৌজদারি অভিযোগ দায়ের করতে পারে, কিন্তু বিচারিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল সুইস কৌঁসুলিদের হাতে রয়েছে। এ ছাড়া আইনি আবেদন দাখিলের আগেই গণমাধ্যমকে বিষয়টি জানানো এবং নিজেদের উদ্ধৃত করে প্রকাশিত সংবাদের ওপর অতিরিক্ত নির্ভর করার জন্যও উয়েফার সমালোচনা করে ফিফা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানায়, উয়েফার প্রকাশ্য বিরোধিতার মধ্য দিয়েই ফিফা ও এর নেতৃত্বের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী প্রচারণার সূচনা হয়েছিল। এর আগে উয়েফা ফিফার বিরুদ্ধে ‘ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিচালনা’র অভিযোগ তোলে এবং প্রস্তাবিত এফএফই কাঠামোকে ‘জুলুমের শামিল’ বলে বর্ণনা করে।

বিপরীতে ফিফা অভিযোগ করেছে, উয়েফা মূলত অর্থনৈতিক কারণেই এই প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের উদ্দেশ্য ছিল তুলনামূলক ছোট ফুটবল দেশগুলোকে আর্থিকভাবে শক্তিশালী হওয়া থেকে আটকানো, যাতে তারা ইউরোপের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে না পারে।

আইনি নথিতে ফিফা আরও উল্লেখ করে, ‘উন্নয়নশীল বিশ্বে ফুটবল শক্তিশালী হলে বৈশ্বিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত উয়েফার বাজার নিয়ন্ত্রণ হ্রাস করবে এবং তাদের প্রধান টুর্নামেন্টগুলোর ওপর বড় ধরনের প্রতিযোগিতামূলক প্রভাব ফেলবে।’ ফিফা জানায়, এফএফই-এর মাধ্যমে সংগৃহীত অর্থ ছোট সদস্য দেশগুলোতে ফুটবলের বিকাশ এবং ফুটবলারদের নিজ দেশের ঘরোয়া লিগে খেলার পথ সুগম করত। ফিফার দাবি, এসব উদ্যোগ বিশ্বজুড়ে অন্যান্য অঞ্চলের ওপর উয়েফার একচ্ছত্র আধিপত্যকে খর্ব করত।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.