আপনি পড়ছেন

বলিভিয়ার ভিয়াচা শহরের একটি সামরিক স্থাপনায় দুটি বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ওই সামরিক স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে। বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেখানে আতশবাজিসহ বিভিন্ন পাইরোটেকনিক উপকরণ সংরক্ষণ করা হতো। খবর আল জাজিরার

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, প্রাণ গেল ১০ জনের
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি বিস্ফোরণের প্রচণ্ড আঘাতে আশপাশের ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং বিভিন্ন ধ্বংসাবশেষ বাতাসে ছিটকে পড়ে। সামরিক স্থাপনাটি থেকে এ সময় আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জন হতে পারে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬২ জন। আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তৃতীয় মাত্রার দগ্ধ হওয়া এক কিশোরীও রয়েছে।

পুলিশের মুখপাত্র রজার রোকা জানান, সামরিক স্থাপনাটিতে আতশবাজি সংরক্ষণ করা ছিল। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো তদন্তাধীন। ঘটনার পর সাতজন নিখোঁজ রয়েছেন।

রিতা নেব্রাস্কা বলেন, ঘটনাস্থলে এখনো তাপের উৎস থাকায় নতুন করে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন দমকলকর্মীরা। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানায়, বিস্ফোরণে আশপাশের কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় জানালার কাচ ভেঙে ছিটকে পড়ায় অনেক বেসামরিক মানুষ আহত হয়েছেন।

বলিভিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো হুস্তিনিয়ানো উরেনদা এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণে আহত প্রায় ৫০ জন বেসামরিক ব্যক্তি এবং ছয়জন সামরিক সদস্যকে ভিয়াচার বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। কী কারণে বিস্ফোরণ ঘটেছে, পাইরোটেকনিক উপকরণগুলো কীভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং এ ঘটনায় কারও দায় রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.