রুশ সাবমেরিন মোকাবিলায় তৎপরতা বাড়াচ্ছে ন্যাটো
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
উত্তর আটলান্টিক অঞ্চলে রাশিয়ার পারমাণবিক সক্ষমতাসম্পন্ন সাবমেরিন মোকাবিলায় তৎপরতা জোরদার করেছে ন্যাটো মিত্ররা। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সক্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো ও কানাডা এই পদক্ষেপ নিয়েছে বলে শনিবার পলিটিকোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আইসল্যান্ড উপকূলে অনুষ্ঠিত সামরিক জোটটির বার্ষিক ‘নর্দান ভাইকিং’ মহড়ায় সাবমেরিন শনাক্ত ও নজরদারির অনুশীলন চালানো হয়। এতে জার্মানির নজরদারি বিমান, কানাডার যুদ্ধজাহাজ এবং বেলজিয়ামের যুদ্ধবিমান অংশ নেয়। তবে কয়েক দশকের মধ্যে এবারই প্রথম এই সামুদ্রিক অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজ বা বিমান অংশ নেয়নি বলে প্রতিবেদনে তুলে ধরা হয়।
ফরাসি রিয়ার অ্যাডমিরাল নিকোলাস মলিটরের নেতৃত্বে পরিচালিত এই মহড়ার মূল লক্ষ্য ছিল সরাসরি মার্কিন সামরিক নেতৃত্ব ছাড়াই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তর আটলান্টিকের নিরাপত্তা বজায় রাখতে ইউরোপীয় মিত্র ও কানাডার সক্ষমতা প্রদর্শন করা।
আইসল্যান্ডের প্রতিরক্ষা প্রধান জোনাস অ্যালানসন বলেন, ‘আমরা ইউরোপ এবং কানাডাকে এগিয়ে আসতে দেখছি এবং আইসল্যান্ডে এটি সরাসরি প্রত্যক্ষ করছি।’
প্রতিবেদনে বলা হয়, আইসল্যান্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড-আইসল্যান্ড-যুক্তরাজ্য বা ‘জিআইইউকে গ্যাপ’ প্রণালীর কাছে অবস্থিত। রাশিয়ার কোলা উপদ্বীপের সামরিক ঘাঁটি থেকে আটলান্টিক মহাসাগরে প্রবেশের জন্য রুশ সাবমেরিনগুলো এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ব্যবহার করে।
ন্যাটোর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ন্যাটো এবং রাশিয়ার জন্য এটি মূলত একটি বিভাজন রেখা। রাশিয়ানরা যদি এই প্রণালীর নিয়ন্ত্রণ নিতে পারে এবং তাদের সাবমেরিনগুলো এর অপর প্রান্তে পৌঁছে দিতে পারে, তবে পুরো আটলান্টিকে তাদের অবাধ বিচরণ তৈরি হবে এবং তারা আটলান্টিকের উভয় তীরের সামরিক ঘাঁটিগুলোকে ঝুঁকির মুখে ফেলতে পারবে।’
প্রতিবেদনে আরও বলা হয়, ন্যাটোর বেশ কিছু সদস্য দেশ কেবল রাশিয়ার পারমাণবিক ও প্রচলিত সামরিক সক্ষমতা নিয়েই নয়, বরং সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবল ও পাইপলাইনের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সম্ভাব্য হুমকি নিয়েও ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছে।
এ ধরনের অবকাঠামো সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন জার্মান নৌবাহিনীর কমান্ডার পিটার ফ্লোর। তিনি বলেন, ‘জার্মানিতে অ্যামাজনে দেওয়া আপনার প্রতিটি অর্ডার এই কেবলগুলোর মাধ্যমেই পরিচালিত হয়। তাই আমাদের এগুলোর ওপর সার্বক্ষণিক নজর রাখতে হবে।’
অবশ্য যুক্তরাষ্ট্র আইসল্যান্ড থেকে নিজেদের পুরোপুরি প্রত্যাহার করেনি। মার্কিন সামরিক কর্মীরা কেফ্লাভিক বিমানবন্দরে নতুন সামরিক স্থাপনা তৈরিতে সহায়তা করছেন এবং মহড়ার পরিকল্পনা তৈরিতেও অবদান রাখছেন। তবে প্রতিবেদনে বলা হয়, মহড়ায় মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অনুপস্থিতি পূর্ববর্তী বছরগুলোর তুলনায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.