আপনি পড়ছেন

ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন বিশেষ দূতদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্রেমলিনে অনুষ্ঠিত এ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনা শেষে মার্কিন প্রতিনিধিদল ক্রেমলিন ত্যাগ করে।

ইউক্রেন যুদ্ধ অবসানের প্রস্তাব নিয়ে মস্কোয় পুতিনের সঙ্গে মার্কিন দূতদের বৈঠক
ক্রেমলিনে বৈঠকের আগে রুশ প্রতিনিধি ও মার্কিন দূতরা

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে বৈঠকটি শুরু হয়। এতে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ এবং বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ উপস্থিত ছিলেন। তবে দীর্ঘ আলোচনার পর বৈঠকের আনুষ্ঠানিক ফলাফল বা অগ্রগতি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের পক্ষ থেকেই কোনো মন্তব্য করা হয়নি।

বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিন বর্তমান পরিস্থিতিকে ‘নিশ্চিতভাবেই জটিল’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘একটি কঠিন পরিস্থিতিতে পড়ার পরও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ সমাধানের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।’ পুতিন আরও যোগ করেন, ‘আজ আমরা এর সব উপাদান ও দিক নিয়ে আলোচনা করব। আমাদের পক্ষ থেকে এই পরিস্থিতির বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে আমরা প্রস্তুত।’ মস্কোর পর মার্কিন প্রতিনিধিদের কিয়েভ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, যাই ঘটুক না কেন, এ ধরনের পারস্পরিক যোগাযোগ সবসময়ই ফলপ্রসূ।

বৈঠকে মস্কো ও ইউক্রেন সফর চলাকালে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় পুতিনকে ধন্যবাদ জানান স্টিভ উইটকফ। এছাড়া ২০২২ সাল থেকে রাশিয়ায় কারাবন্দী থাকা সাবেক মার্কিন মেরিন রবার্ট গিলম্যান গত মাসে মুক্তি পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে পুতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উইটকফ।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ অবসানের একটি সুনির্দিষ্ট প্রস্তাব নিয়েই উইটকফ ও কুশনার মস্কো যাচ্ছেন। তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু নিয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

শনিবার মস্কোর ভনুকোভো বিমানবন্দরে পৌঁছানোর পর মার্কিন দূতদের স্বাগত জানান রুশ দূত দিমিত্রিয়েভ। মস্কোর আলোচনা শেষে রবিবার তারা প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাবেন বলে কথা রয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারির শেষের দিকে তারা ক্রেমলিনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.