আপনি পড়ছেন

বিশ্ব জনসংখ্যার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। প্রথমবারের মতো পাঁচ বছরের কম বয়সী শিশুর তুলনায় বিশ্বে প্রবীণ মানুষের সংখ্যা বেড়ে গেছে। জন্মহার কমে যাওয়া এবং মানুষের গড় আয়ু বাড়ার দীর্ঘমেয়াদি প্রবণতাই এ পরিবর্তনের প্রধান কারণ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনসাস ব্যুরোর এক প্রতিবেদনে। খবর এনডিটিভির।

বিশ্বে প্রথমবার শিশুর চেয়ে প্রবীণ মানুষের সংখ্যা বেশি
প্রতীকী ছবি

প্রতিবেদনটিতে বলা হয়েছে, কয়েক দশক ধরে বিশ্বে জনসংখ্যার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চলছে। একদিকে বিভিন্ন দেশে জন্মহার ধারাবাহিকভাবে কমছে, অন্যদিকে চিকিৎসাবিজ্ঞান, পুষ্টি, স্যানিটেশন ও জনস্বাস্থ্যের উন্নতির কারণে মানুষের আয়ু বাড়ছে।

ফলে জনসংখ্যায় প্রবীণদের অংশ ক্রমেই বাড়ছে। বিপরীতে, জীবনযাত্রার পরিবর্তন, বিয়ের বয়স পিছিয়ে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা পদ্ধতির সহজলভ্যতার মতো কারণে অনেক পরিবার আগের তুলনায় কম সন্তান নিচ্ছে। ধনী দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতেও জন্মহার উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে রাশিয়া ও জাপানে জনসংখ্যাগত এই পরিবর্তনের প্রভাব তুলনামূলকভাবে আগে দেখা যায়। রাশিয়ায় ১৯৯৬ সাল থেকে জনসংখ্যা কমার প্রবণতা শুরু হয়। জাপানে একই প্রবণতা দেখা দেয় ২০০৮ সালে। পরবর্তী সময়ে আরও কয়েকটি দেশ এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

তবে এর অর্থ এই নয় যে বিশ্ব জনসংখ্যা এখনই কমতে শুরু করবে। প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, সামগ্রিকভাবে পৃথিবীর জনসংখ্যা আরও কয়েক দশক বাড়তে পারে।

একসময় প্রবীণ জনসংখ্যা বৃদ্ধিকে মূলত জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের কয়েকটি দেশের সমস্যা হিসেবে দেখা হতো। এখন এশিয়া ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোতেও দ্রুত একই প্রবণতা দেখা যাচ্ছে।

জনসংখ্যার এই পরিবর্তন ভবিষ্যতে সমাজ, অর্থনীতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পরিবারে সদস্যসংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সন্তানহীন মানুষের সংখ্যাও বাড়ছে। ফলে প্রবীণদের দেখভাল ও সামাজিক নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বার্ধক্য জীবনের স্বাভাবিক একটি পর্যায় হলেও সবার জন্য এর অভিজ্ঞতা এক নয়। বিশেষ করে দারিদ্র্যের মধ্যে থাকা, একাকী বসবাস করা কিংবা দৈনন্দিন কাজের জন্য অন্যের ওপর নির্ভরশীল প্রবীণদের জন্য পরিস্থিতি বেশি কঠিন হতে পারে।
এ অবস্থায় প্রবীণ মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারগুলোকে অর্থনৈতিক নীতি, আবাসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থায়

প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি প্রবীণদের যত্ন, সামাজিক নিরাপত্তা ও জীবনমান নিশ্চিত করতেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার প্রয়োজন রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.