ফ্রান্সে দেশজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার ১,৩১৪
ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভের সময় ১ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব ঘটনায় অন্তত ৫৩ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে রোববার জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার দেশটিতে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভ শুরুর প্রথম দিন অর্থাৎ ১৭ অক্টোবরের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। সেই দিন ২ হাজার ৬২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নিরাপত্তা বাহিনীর ১ হাজার ১৪৪ জন সদস্য আহত হয়েছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবার ফ্রান্সজুড়ে ৪ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন, যার মধ্যে শুধু প্যারিসেই ছিলেন ১ লাখ ১০ হাজার মানুষ। তবে দেশটির শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, সারা দেশে প্রায় ৮ লাখ মানুষ রাজপথে নেমেছিলেন এবং রাজধানীতে বিক্ষোভকারীর সংখ্যা ছিল আড়াই লাখ।
মন্ত্রণালয় জানায়, বিক্ষোভ চলাকালে ২৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। এক সপ্তাহ আগে লুট হওয়া ১ হাজার ৫২২টি প্রতিষ্ঠানের তুলনায় এই সংখ্যা ৯৮ শতাংশেরও বেশি কমেছে। এ ছাড়া অগ্নিকাণ্ড সংক্রান্ত ঘটনায় জরুরি হস্তক্ষেপের সংখ্যা ২ হাজার ২৫টি থেকে কমে ৭৫টিতে নেমে এসেছে।
শনিবারের বিক্ষোভের সামগ্রিক ফলাফলকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে ব্যাপক লুটপাট এবং সরকারি ভবনের ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে।’
মার্সেই ও প্যারিসে গ্রেপ্তার ও অপ্রীতিকর ঘটনা
মার্সেই শহরে শনিবার বিক্ষোভ চলাকালে ৪০ জন প্রাপ্তবয়স্কসহ মোট ৭১ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৬১ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
পদযাত্রার শেষের দিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বিক্ষোভকে ‘শান্তিপূর্ণ’ বলে উল্লেখ করেছেন মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়াঁ। তিনি বলেন, ১৭ অক্টোবরের বিক্ষোভের তুলনায় পরিস্থিতি অনেক শান্ত ছিল, যখন শহরের বেশ কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়েছিল।
প্যারিস পুলিশ প্রিফেকচার জানায়, রাজধানীতে ১৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১২৬ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার একটিতে লুটপাট চালানো হয়। অন্য একটি প্রতিষ্ঠানে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেয় পুলিশ।
এদিকে ক্লেরমন্ট-ফেরান্ডে বিক্ষোভ চলাকালে এক ব্যক্তির হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কর্তৃপক্ষ জানায়, তার কোনো আঙুল বিচ্ছিন্ন হয়নি। তুলুজ শহরে বিক্ষোভ চলাকালেও অন্য এক ব্যক্তি হাতে গুরুতর আঘাত পান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.