আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে অ্যামাজনের একটি পণ্যবাহী বিমানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বিমানটি বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। রবিবার ঘটা এ দুর্ঘটনার পর বিমানবন্দরটিতে সব ধরনের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬০টিরও বেশি ইউনিট।

রানওয়ে থেকে ছিটকে অ্যামাজনের বিমানে আগুন
মিয়ামি বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়া অ্যামাজনের বিমান থেকে ধোঁয়া উড়ছে

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আনাদোলুকে নিশ্চিত করেছে, টুয়েন্টি ওয়ান এয়ার ফ্লাইট ৭৫৯৮ নামের বোয়িং ৭৬৭-৩০০ পণ্যবাহী বিমানটি স্থানীয় সময় দুপুর ২টার (১৮০০ জিএমটি) দিকে অবতরণের পর রানওয়ে অতিক্রম করে ছিটকে যায়। বিমানটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল।

মিয়ামি-ডেড ফায়ার রেসকিউ জানিয়েছে, রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানটি বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয় এবং তীব্র শিখা ও ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে এতে আগুন ধরে যায়। আগুন নেভাতে এবং কোনো আহত ব্যক্তি রয়েছে কি না তা খতিয়ে দেখতে উদ্ধারকারী ইউনিটগুলো বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে।

দুর্ঘটনার পরপরই মিয়ামি-ডেড শেরিফ কার্যালয় নর্থওয়েস্ট ২৫তম সড়ক থেকে নর্থওয়েস্ট ৩৬তম সড়কের মধ্যবর্তী নর্থওয়েস্ট ৬৭তম অ্যাভিনিউ বন্ধ করে দেয়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক জরুরি সেবাকর্মীর উপস্থিতির কারণে বিলম্ব হতে পারে জানিয়ে চালকদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে তারা।

ঘটনাটির তদন্ত করা হবে বলে জানিয়েছে এফএএ। তবে প্রাপ্ত তথ্যগুলো প্রাথমিক এবং তা পরিবর্তনশীল বলেও উল্লেখ করেছে সংস্থাটি। বিকল বিমান এবং রানওয়ে ও ট্যাক্সিওয়ের প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী সব ফ্লাইটের জন্য গ্রাউন্ড স্টপ (বিমান চলাচল স্থগিত) জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, রানওয়ের উত্তর-পশ্চিম প্রান্তে বিমানটি বিকল অবস্থায় পড়ে থাকায় সব রানওয়ে এবং ট্যাক্সিওয়ে বন্ধ করতে হয়েছে। মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল মূল্যায়ন করছেন। তিনি আরও জানান, বিমানবন্দরটিতে পূর্ণাঙ্গ গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছে।

এ পথ দিয়ে ভ্রমণকারী যাত্রীদের বড় ধরনের বিলম্ব ও সম্ভাব্য ফ্লাইট বাতিলের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ডাফি। বেসামরিক পরিবহন দুর্ঘটনা তদন্তের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) নিশ্চিত করেছে, তারা এ বিমান দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

মিয়ামি বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সব ফ্লাইট স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টা (২১৩০ জিএমটি) বা তার পর পর্যন্ত স্থগিত রাখা হয়। বিমানটির পরিচালনাকারী সংস্থা টুয়েন্টি ওয়ান এয়ারের সঙ্গে আনাদোলু যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অ্যামাজনের এক মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেন, অবতরণের চেষ্টার সময় বিমানটিতে এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আসলে কী ঘটেছিল তা জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।’

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এয়ারলাইন্সটির পক্ষ থেকেও আনাদোলুর মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া মেলেনি। বিমানে কতজন ক্রু সদস্য ছিলেন কিংবা এতে কী ধরনের পণ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। এ ছাড়া রানওয়ে অতিক্রম করে ছিটকে পড়ার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.