আপনি পড়ছেন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের জনসমর্থন আরও কমেছে। একই সঙ্গে দেশটিতে এককভাবে বা বিদ্যমান জোট নিয়ে তার পুনরায় সরকার গঠনের সম্ভাবনাও গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে।

জনমত জরিপ: আরও পিছিয়ে পড়ল নেতানিয়াহুর দল লিকুদ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান (কেএএন) প্রকাশিত এক জনমত জরিপে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে ১২০ আসনের নেসেটে (ইসরায়েলি পার্লামেন্ট) লিকুদ পার্টি মাত্র ২০টি আসন পাবে। আগের সপ্তাহের জরিপের তুলনায় দলটি আরও একটি আসন হারিয়েছে।

জরিপের ফলাফলে দেখা যায়, লিকুদের আসন কমলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট মোট ৫২টি আসন ধরে রাখতে পেরেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬১টি আসন থেকে তারা এখনও ৯টি আসন দূরে রয়েছে।

এদিকে রাজনীতিবিদ ইয়োয়াজ হেন্দেল এবং অর্থনীতিবিদ ইয়ারন জেলেখার নতুন একটি রাজনৈতিক জোট নির্বাচনী সীমা (ইলেক্টোরাল থ্রেশহোল্ড) অতিক্রম করে ৪টি আসন নিশ্চিত করায় সার্বিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এই জোটটি বর্তমানে ইসরায়েলের প্রধান রাজনৈতিক শিবিরগুলোর কোনোটির সঙ্গেই যুক্ত নয়।

হেন্দেল ও জেলেখার জোট যদি নেতানিয়াহুর শিবিরে যোগও দেয়, তবুও তাদের মোট আসন সংখ্যা দাঁড়াবে ৫৬টিতে। অর্থাৎ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের আরও ৫টি আসনের ঘাটতি থাকবে। ফলে এই জরিপের ফলাফল অনুযায়ী, বর্তমান মিত্র এবং নতুন জোটের সম্ভাব্য সমর্থন পেলেও নেতানিয়াহুর সরকার গঠনের কোনো পথ খোলা থাকছে না।

অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইসেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট জরিপে ৫১টি আসন পেয়েছে। আগের সপ্তাহের জরিপে তাদের আসন সংখ্যা ছিল ৫৫টি।

রোববার প্রকাশিত এই জরিপটি পরিচালনা করেছে কান্তার ইনস্টিটিউট। এতে আরব নাগরিকসহ ১৮ বছর বা তার বেশি বয়সী ৫৫১ জন ইসরায়েলি অংশ নেন। জরিপটির সম্ভাব্য ভুলের মাত্রা (মার্জিন অব এরর) ধরা হয়েছে ৪ দশমিক ২ শতাংশ পয়েন্ট। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতা ও রাজনৈতিক জোট গঠনের তৎপরতার মধ্যেই এই জরিপের তথ্য সামনে এলো।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.