হরমুজ প্রণালীতে ‘সীমাবদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালীর বাইরে আগামী কয়েক দিনের মধ্যে একটি নতুন ‘সীমাবদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করতে যাচ্ছে ইরান। কৌশলগত এই অঞ্চলে প্রবেশকারী যেকোনো নৌযানকে সরাসরি নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। রোববার একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজায়ি জানান, নতুন এই অঞ্চলটি মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে শুরু হয়ে উপসাগরের বিভিন্ন অংশ পর্যন্ত বিস্তৃত হবে।
তিনি বলেন, ‘এই নতুন অঞ্চলে প্রবেশকারী যেকোনো জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।’
রেজায়ি আরও জানান, হরমুজ প্রণালী দিয়ে নতুন একটি করিডোর চালুর বিষয়ে ইরান ও ওমান আগামী কয়েক দিনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করবে। এই করিডোরের প্রবেশ ও প্রস্থান পথ থাকবে ইরানের নিয়ন্ত্রণে।
হরমুজ প্রণালী বর্তমানে ‘পুরোপুরি বন্ধ এবং সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে’ উল্লেখ করে তিনি এই জলপথ উন্মুক্ত থাকার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে ‘বড় মিথ্যা’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন।
ইরান জলপথটি বন্ধ করার আগে প্রতিদিন ১০০টিরও বেশি জাহাজ ১০ কোটি টনেরও বেশি পণ্য নিয়ে এটি অতিক্রম করত বলে জানান রেজায়ি। তিনি উল্লেখ করেন, বর্তমানে কেবল ইরানের প্রয়োজনীয় পণ্যবাহী সাত থেকে আটটি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করছে।
রেজায়ি বলেন, ‘আমেরিকানরা বিপুল অর্থ ব্যয় করে পাঁচ থেকে ছয়টি জাহাজ গোপনে পার করার চেষ্টা করছে, তবে এই জাহাজগুলো সাধারণত হামলার শিকার হয়।’
তিনি জানান, জাহাজগুলোতে তেল থাকায় এবং সেগুলো নিমজ্জিত হলে অঞ্চলের পরিবেশের ক্ষতি হতে পারে বিবেচনা করে ইরান সেগুলোকে ডুবিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ ছাড়া রেজায়ি দাবি করেন, এর ৪৮ ঘণ্টা আগে ইরান মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের ওপর দিয়ে নতুন জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
তিনি বলেন, ‘প্রথমবারের মতো আমরা একটি আমেরিকান যুদ্ধজাহাজের ওপর আমাদের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছি।’
কোন জাহাজের ওপর বা কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে তা সুনির্দিষ্ট না করে তিনি যোগ করেন, ‘এই বিশেষ ক্ষেপণাস্ত্রটি আমেরিকানদের জন্য নরক তৈরি করেছিল এবং তারা পালিয়ে গেছে।’
এদিকে মার্কিন অর্থনৈতিক অবরোধের কারণে ইরানে বড় ধরনের দুর্ভিক্ষ দেখা দেওয়ার দাবিও তিনি নাকচ করে দেন।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে তিনি বলেন, ‘মার্কিন অর্থনৈতিক অবরোধের কারণে ইরানে বড় দুর্ভিক্ষ সৃষ্টি হচ্ছে—এমন দাবি একটি বড় মিথ্যা।’
তিনি আরও বলেন, ‘ইরান সরকার দীর্ঘ দিন ধরে এর প্রস্তুতি নিয়ে আসছে এবং দেশে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে।’
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। জবাবে তেহরানও অঞ্চলজুড়ে ইসরায়েল ও মার্কিন স্বার্থের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
পরবর্তীতে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং অর্থনৈতিক বিধিনিষেধ নিরসনের রূপরেখা তৈরি করতে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে ইরান ও যুক্তরাষ্ট্র।
তবে সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার দায়ে দুই পক্ষই একে অপরকে অভিযুক্ত করে আসছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালীতে নৌ চলাচল সংক্রান্ত বিরোধের পাশাপাশি সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.