আপনি পড়ছেন

পশ্চিম তীরে অনুমোদনহীন বসতি স্থাপনকারীদের স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে তিনি এই নির্দেশ দিলেন। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি রোববার এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের

পশ্চিম তীরে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এ ধরনের স্থাপনা সাধারণত আগে থেকে তৈরি করা ছোট ছোট বসতিঘর বা মোবাইল ঘর দিয়ে গড়ে তোলা হয় এবং সেখানে অল্পসংখ্যক বসতি স্থাপনকারী বসবাস করেন। সূত্র জানিয়েছে, ইসরায়েলি রাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই বসতি স্থাপনকারীরা যেসব স্থাপনা গড়ে তুলেছেন, নেতানিয়াহুর নির্দেশ সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ইসরায়েলি সরকার বিভিন্ন সময় এ ধরনের স্থাপনা ভেঙে দিয়েছে। আবার কিছু স্থাপনাকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে। স্বীকৃতি পাওয়ার পর এসব বসতি সরকারি অর্থায়নসহ বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার সুযোগ পায়।

এদিকে গতকাল রোববার ইসরায়েলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পশ্চিম তীরের জালুদ গ্রামের তিন ফিলিস্তিনি পরিবারকে তাদের বাড়িতে নিরাপদে ফিরিয়ে দিতে ইসরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে। বসতি স্থাপনকারীরা ওই পরিবারগুলোকে বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছিল।

জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বিশ্বের অধিকাংশ সরকার মনে করে, আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলি বসতিগুলো অবৈধ। তারা পশ্চিম তীরকে সামরিক নিয়ন্ত্রণাধীন অধিকৃত ভূখণ্ড হিসেবেও বিবেচনা করে। তবে ইসরায়েলের দাবি, পশ্চিম তীর অধিকৃত নয়, বরং এটি একটি বিতর্কিত ভূখণ্ড।

সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু অননুমোদিত এসব স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। শনিবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে নিন্দা করেন। পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে কয়েকজন ফিলিস্তিনি-আমেরিকানের সঙ্গে বৈঠকের পর তিনি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.