ইসরায়েলি বিশ্ববিদ্যালয় থেকে ১০০ ফিলিস্তিনি বহিষ্কার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় ইসরায়েলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১০০ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে স্থায়ী বা সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ইসরায়েলভিত্তিক ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা ‘আদালাহ’ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনি শিক্ষার্থীদের প্রতি কেমন আচরণ করছে, তা নিয়ে সংস্থাটি একটি প্রতিবেদন তৈরি করে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেশ কিছু ঘটনায় ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিনি শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করেছে এবং তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শিক্ষার্থীদের কিছু পোস্টকে ‘সন্ত্রাসবাদের প্রতি সমর্থন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আদালাহর প্রতিবেদনে বলা হয়, ‘৮০টিরও বেশি ঘটনায় প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের শুনানি ছাড়াই এবং অভিযোগের সত্যতা যাচাই করার আগেই শিক্ষার্থীদের ওপর সাময়িক বহিষ্কারাদেশ জারি করেছে।’
এতে আরও বলা হয়, ‘২০টি ঘটনায় শিক্ষার্থীদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে অথবা এক থেকে পাঁচ বছরের জন্য তাদের পড়াশোনা স্থগিত রাখা হয়েছে।’
সংস্থাটি জানায়, সরকারের সামরিক নীতি ও গাজা যুদ্ধের সমালোচনা এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের মতো বিভিন্ন মতপ্রকাশকে কেন্দ্র করে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘একটি পোস্টে শুধু লাইক দেওয়া, ব্যক্তিগত অ্যাকাউন্টে ফিলিস্তিনের পতাকা বা ফিলিস্তিন শব্দটি ব্যবহার করা, কোনো সংবাদের প্রতিবেদন শেয়ার করা কিংবা গাজাবাসীর জন্য দোয়া চেয়ে পোস্ট করাই কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ দায়ের বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট হিসেবে গণ্য হয়েছে।’
মানবাধিকার সংস্থাটি জানায়, ঠিক কী কারণে অভিযোগ করা হয়েছে তা না জানিয়েই শিক্ষার্থীদের শৃঙ্খলা কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি অভিযুক্ত শিক্ষার্থীর কি না কিংবা পোস্টটি কখন করা হয়েছিল, তা-ও প্রতিষ্ঠানগুলো যাচাই করে দেখেনি।
আদালাহ জানিয়েছে, বিশেষ করে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের আইনি সীমার বাইরে গিয়ে শাস্তিমূলক ক্ষমতার পরিধি বাড়িয়েছে।
বিপরীতে সংস্থাটি জানায়, ‘ইহুদি শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান তাদের ক্ষমতার সীমা বজায় রেখেছে এবং অ্যাকাডেমিক বিষয় ছাড়া অন্য কোনো মতপ্রকাশে হস্তক্ষেপ করা থেকে বিরত থেকেছে। এমনকি ফিলিস্তিনি জনগণকে ধ্বংস করার ডাক দেওয়া বা বর্ণবাদী ও উসকানিমূলক পোস্টের ক্ষেত্রেও তারা হস্তক্ষেপ করেনি।’
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক ধরনের বৈষম্যমূলক ‘দ্বৈত ব্যবস্থা’ গ্রহণ করেছে। যেখানে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে জরুরি অবস্থার আওতায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, অন্যদিকে ইহুদি শিক্ষার্থীরা মতপ্রকাশের ক্ষেত্রে তুলনামূলক বেশি স্বাধীনতা ভোগ করছে।
এই নীতি ফিলিস্তিনি শিক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিবেশ তৈরি করছে এবং এটি বর্ণবৈষম্য নিষিদ্ধকরণ ও সংখ্যালঘু অধিকার সুরক্ষার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইসরায়েলের মোট ১ কোটির বেশি জনসংখ্যার মধ্যে প্রায় ২১ শতাংশই ফিলিস্তিনি আরব নাগরিক।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করায় অনেক অধিকারকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গাজায় ব্যাপক গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া এই আগ্রাসনে অবরুদ্ধ উপত্যকাটির ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.