লেবাননে ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৮০০ শিশু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে প্রায় তিন বছর ধরে চলা ইসরায়েলি সামরিক হামলায় অন্তত ৮০০ শিশু নিহত এবং প্রায় ৩ লাখ ৬০ হাজার শিশু বাস্তুচ্যুত হয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের সরকারি কর্মকর্তা ও শিশু অধিকার বিষয়ক সংগঠনগুলো।

সাম্প্রতিক ২৪ ঘণ্টাতেও ইসরায়েলি হামলায় শিশুদের হতাহতের ঘটনা অব্যাহত ছিল। দক্ষিণ নাবাতিহ জেলার কফর রুমান শহরের একটি আবাসিক বাড়িতে বিমান হামলায় দুই শিশু নিহত এবং আরও চারজন আহত হয়। এ ছাড়া আরবসালিম শহর ও নাবাতিহ শহরে চালানো পৃথক হামলায় আরও তিন শিশু আহত হয়েছে।
গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও এসব হামলা চালানো হয়। ওই চুক্তিতে লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের বিনিময়ে লেবাননের ভূখণ্ড থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত ছিল।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রবিবার বলেন, ‘এই হামলাগুলো একটি বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে, যা শত্রুতা অবসানের চুক্তি এবং পূর্ববর্তী রূপরেখা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’ তিনি চলমান উত্তেজনার জন্য ইসরায়েলকে সম্পূর্ণ দায়ী করেন এবং এসব আগ্রাসন বন্ধ করতে ও দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত ৪ হাজার ৩৬২ জনের মধ্যে ২৫৯ জনই শিশু। একই সময়ে আহত ১২ হাজার ৩৭৮ জনের মধ্যে ১ হাজার ৫০ জন শিশু রয়েছে।
লেবাননের পার্লামেন্টের নারী ও শিশু বিষয়ক কমিটির প্রধান এনায়া এজ্জেদ্দিন শনিবার জানান, ২০২৪ ও ২০২৬ সালের দুটি ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৮০০ শিশু প্রাণ হারিয়েছে।
লেবাননের খাদ্য ব্যবস্থা রূপান্তরের জাতীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করা এনায়া এজ্জেদ্দিন বলেন, ‘বিপুল সংখ্যক শিশু গুরুতর আহত হয়েছে এবং তাদের একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে। অনেকে আবার হাত-পা বা চোখ হারিয়ে চিরতরে পঙ্গু হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘এর অর্থ হলো তাদের বছরের পর বছর চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি বিশেষায়িত মানসিক, আবেগীয় এবং সামাজিক সহায়তা প্রয়োজন হবে।’
এনায়া এজ্জেদ্দিন জানান, ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১২ লাখ মানুষ গৃহহীন হয়েছে, যার মধ্যে বাস্তুচ্যুত শিশুর সংখ্যাই প্রায় ৩ লাখ ৬০ হাজার। যে স্থানগুলোতে তারা আশ্রয় নিয়েছিল সেখানেও পুনরায় হামলা হওয়ায় অনেক শিশুকে একাধিকবার বাস্তুচ্যুত হতে হয়েছে। বাস্তুচ্যুতির পথে বা জোরপূর্বক বাড়িঘর থেকে উচ্ছেদের সময় অনেক শিশুকে তাদের পরিবারের সঙ্গেই লক্ষ্যবস্তু করা হয়।
শিশুদের এই দুর্দশা কেবল শারীরিক ক্ষতের মধ্যেই সীমাবদ্ধ নয় উল্লেখ করে তিনি সতর্ক করেন, তাদের মনের গভীরে এমন কিছু অদৃশ্য ক্ষত তৈরি হয়েছে যা তাদের জীবনে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে। প্রিয়জন হারানোর বেদনা, তীব্র ভয় এবং স্থায়ী নিরাপত্তাহীনতার সঙ্গে মানিয়ে নিতে লাখ লাখ শিশুর জন্য দীর্ঘমেয়াদি মানসিক চিকিৎসা ও সামাজিক সহায়তা পরিকল্পনা প্রয়োজন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ লেবাননের শিশুদের ওপর ইসরায়েলি হামলার প্রভাব নিয়ে বারবার সতর্ক করেছে এবং সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। মে মাসে সংস্থাটি জানায়, ১৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও চলমান সহিংসতা, বাস্তুচ্যুতি ও মানসিক ট্রমার কারণে লেবাননের শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি।
লেবানন কর্তৃপক্ষের তথ্যমতে, ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৬২ জন নিহত এবং ১২ হাজার ৩৭৮ জন আহত হয়েছেন। পাশাপাশি ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা দখল করে রেখেছে, যার কয়েকটি কয়েক দশক ধরে এবং বাকি অংশগুলো ২০২৩-২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছিল। চলমান সামরিক অভিযানের সময় ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে ১০ কিলোমিটারেরও (৬.২ মাইল) বেশি অগ্রসর হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.