আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে দোহার মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে বেইজিং। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল সানির সঙ্গে বৈঠকে চীনা প্রিমিয়ার লি চিয়াং এই সমর্থনের কথা ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কাতারের মধ্যস্থতায় চীনের সমর্থন
চীনের প্রিমিয়ার লি চিয়াং

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দুই দিনের সরকারি সফরে চীনে আসা আল সানিকে লি বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে কাতারের মধ্যস্থতা প্রচেষ্টাকে চীন সমর্থন করে। অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাতার ও আঞ্চলিক অন্যান্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাত বন্ধে পাকিস্তানের পাশাপাশি কাতারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে।

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কাতার চীনের ‘একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার’ উল্লেখ করে লি বলেন, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে, একে অপরের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দৃঢ় সমর্থন দিতে এবং উভয় দেশের জনগণের বৃহত্তর কল্যাণে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে কাতারের সঙ্গে কাজ করতে বেইজিং প্রস্তুত।

উভয় দেশের উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করে লি বলেন, ‘চীন কাতারের বিনিয়োগকে স্বাগত জানায় এবং দ্বিমুখী বিনিয়োগের মান ও কার্যকারিতা বাড়াতে কাতারে আরও বেশি চীনা প্রতিষ্ঠানের বিনিয়োগকে সমর্থন করে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, কাতারে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি চমৎকার পরিবেশ বজায় রাখা হবে এবং সেখানে চীনা নাগরিক, প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাতার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

কাতার নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য, জ্বালানি ও প্রযুক্তিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বিদ্যমান অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন আল সানি ও লি।

এ সময় দুই নেতা আঞ্চলিক গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

আল সানি জানান, দুই দেশ ও তাদের জনগণের অভিন্ন লক্ষ্য এবং স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে এবং সহযোগিতাকে এগিয়ে নিতে কাতার অত্যন্ত আগ্রহী।

চীন ও কাতার ১৯৮০ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন যে পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে, তার প্রায় ৩০ শতাংশ সরবরাহ করে কাতার। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যে পথ দিয়ে চীন মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানি করে থাকে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.