পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউন’ ও হেবরন ‘অবরোধের’ নির্দেশ নেতানিয়াহুর
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহর অবিলম্বে অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে পুরো পশ্চিম তীরজুড়ে ‘পূর্ণাঙ্গ লকডাউন’ কার্যকরে নিরাপত্তা বাহিনীকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।

দক্ষিণ পশ্চিম তীরের হেবরন জেলার হালহুল শহরের কাছে একটি গুলিবর্ষণের ঘটনার জেরে এই পদক্ষেপ নেওয়া হয়। ওই গুলিবর্ষণে পাঁচ ইসরায়েলি দখলদার আহত হন এবং ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন। শুক্রবার এই নির্দেশনা জারি করা হয়।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোকে হেবরন তাৎক্ষণিকভাবে অবরুদ্ধ করার এবং আজ (শুক্রবার) থেকে জুডিয়া ও সামারিয়া (পশ্চিম তীর) জুড়ে একটি সমন্বিত লকডাউনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছি।’
নেতানিয়াহু জানান, তিনি সামরিক চিফ অব স্টাফ এবং শিন বেত ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধানসহ ঊর্ধ্বতন প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
ইসরায়েলি গণমাধ্যম কেএএন-এর প্রতিবেদনে জানানো হয়, সামরিক চিফ অব স্টাফ এয়াল জামির কথিত গুলিবর্ষণের ঘটনার পর হেবরন ও এর আশপাশের গ্রামগুলোর চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরির অনুমোদন দিয়েছেন।
মাঠপর্যায়ের প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, ইসরায়েলি বাহিনী লোহার গেট দিয়ে হেবরনের সব প্রবেশপথ বন্ধ করে শহরটিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে।
ইসরায়েলি সেনাবাহিনী মাটির স্তূপ ও সামরিক তল্লাশিচৌকি বসিয়ে বিভিন্ন শহর ও আবাসিক এলাকার প্রবেশপথ অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে এক এলাকা থেকে অন্য এলাকায় মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও যোগ করেন, ইসরায়েলি বাহিনী হেবরনের উপকণ্ঠে এবং আশপাশের বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়েছে, দোকানপাটে তল্লাশি চালিয়েছে এবং নজরদারি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে।
ইসরায়েলের ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের আগমুহূর্তে এই ঘটনা ঘটল।
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েল বর্বরোচিত যুদ্ধ শুরু করার পর থেকে অধিকৃত পূর্ব জেরুজালেমসহ পুরো পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান এবং দখলদারদের সহিংসতা তীব্র আকার ধারণ করেছে।
এসব হামলার অংশ হিসেবে ফিলিস্তিনিদের হত্যা ও গ্রেপ্তার, বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ধ্বংস, মসজিদ ও যানবাহনে অগ্নিসংযোগ, কৃষিজমি বিনষ্ট, কৃষকদের জমিতে প্রবেশে বাধা দেওয়া এবং অবৈধ বসতি সম্প্রসারণের পাশাপাশি ফিলিস্তিনি সম্প্রদায়কে বাস্তুচ্যুত করা হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.