বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি
- Details
- by ২৪ ডেস্ক
আইনজীবীদের আয় হ্রাস ও আদালতের কার্যক্রম পরিচালনা নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এজলাস ত্যাগ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই ঘটনা ঘটে। তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার আদেশ পুনর্বিবেচনার আবেদনের শুনানিকালে এই বিতণ্ডা শুরু হয়।
শুনানির একপর্যায়ে বার সভাপতি ব্যারিস্টার খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আইনজীবীদের আয় কমে গেছে। এই মন্তব্যের জেরে প্রধান বিচারপতি ও বার সভাপতির মধ্যে তীব্র তর্কাতর্কি তৈরি হয়। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি এজলাস কক্ষ ত্যাগ করেন।
আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি জানান, একজন জুনিয়র আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করাটা অতিরিক্ত হয়ে যাওয়ায় তিনি প্রধান বিচারপতির কাছে ক্ষমার আবেদন জানান। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন যে, বর্তমানে আপিল বিভাগে মাত্র একটি বেঞ্চ থাকায় মামলার নিয়মিত শুনানি বিঘ্নিত হচ্ছে এবং এর প্রভাবে আইনজীবীদের আয় কমে গেছে।
বার সভাপতি আরও উল্লেখ করেন, আগে আপিল বিভাগে একাধিক বেঞ্চ কার্যকর থাকলেও বর্তমানে একটি বেঞ্চ থাকায় বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। চেম্বার আদালত কোনো আদেশ স্থগিত করলে সেই মামলার আপিল শুনানির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। মেনশন করার সুযোগ সংকুচিত হওয়ায় আইনজীবীরা তাদের প্রতিকূলতার কথা তুলে ধরতে পারছেন না। আইনজীবীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবেই তিনি এই বাস্তবিক সংকট প্রধান বিচারপতির নজরে এনেছিলেন।
নিকাহ রেজিস্ট্রার নিয়োগ সংক্রান্ত একই ঘটনায় একাধিক রিট দায়ের এবং তথ্য গোপনের অভিযোগে রিটকারী মোহাম্মদ নুর আলম ও তার আইনজীবী সুফিয়া আহামেদকে পাঁচ লাখ টাকা করে মোট দশ লাখ টাকা জরিমানা করেন আপিল বিভাগ। ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ ঢাকা শিশু হাসপাতালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নুর আলমের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অপর পক্ষ নিকাহ রেজিস্ট্রার মিজানুর রহমান মুরাদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী অনীক আর হক, জ্যেষ্ঠ আইনজীবী মো. শিশির মনির এবং আইনজীবী অমিত দাশ গুপ্ত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.